শিরোনাম :
“সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ’’ এর উদ্যোগে শিক্ষক কর্মচারীদের মানববন্ধন  বোদায় বাসা বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ শ লিটার পেট্রোল জব্দ; ২ জনের কারাদণ্ড ভিডিও ধারণ করতে বাধা দেয়ায় জেলা প্রশাসকের সভা বর্জন করল সাংবাদিকরা  তেঁতুলিয়ায় কৃষককে বিনামূল্য গ্রীষ্মকালীন মুগডাল, আউশ ধান তিল বীজ বিতরণ জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কায় পথচারী নিহত বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তহারা দলের রূপনগর থানা আহবায়ক কমিটির সম্মেলন বালু ধ্বসে শাহ আলমের মৃত্যু : বিল্লালকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে মামলা  দুমকিতে এডিএস এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের পদক প্রদান
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

জামালপুরে পৌরসভার ভবন নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন

Reporter Name / ২৩৬ Time View
Update : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরাবাড়ি পৌর বাজারের জমিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে পৌর ভবন নির্মাণ বন্ধ ও জমি ফেরতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার হাজরাবাড়ি পৌর কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন মোকাদ্দেস আকন্দ, একরামুল হক, জিয়াউল হক, ছাইরুল ইসলাম, আছমা বেগম।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ‘হাজারবাড়ী পৌরসভার ২.০৩ একর জমি নিয়ে একাধিক মামলা আদালতে চলমান রয়েছে। ওই মামলায় উচ্চ আদালত দুই পক্ষকে স্থিতাবস্থায় থাকার নির্দেশনা দেন। কিন্তু নিশেধাজ্ঞা অমান্য করে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার ও পৌরসভার প্রশাসক তাসনীম জাহান আদালতের আদেশ অবমাননা করে পৌরসভা নতুন ভবন নিমার্ণের ট্রেন্ডার দেন ও ঠিকাদার নিয়োগ করে ভবন নির্মাণের চেষ্টা করেন। এর আগেও আদালতের নিষেধাজ্ঞ অমান্য করে বাজার ইজারা দেওয়ার জন্য বিজ্ঞাপন দিয়েছিল। পরবর্তীতে আবার ইজারা বন্ধ করেন। এখন নতুন করে আবার ভবন নির্মাণের চেষ্টা করছেন পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও হাজারবাড়ী পৌরসভার প্রশাসক তাসনীম জাহান জানান, ‘হাজারবাড়ী পৌরসভার জায়গা আগে ফুলকোচা ইউনিয়ন পরিষদের জায়গা ছিলো। তবে হাজরাবাড়ি বাজারের জায়গা নিয়ে দুইটি মামলা ছিলো একটি মামলায় সরকারের পক্ষে রায় হয়েছে। আরেকটি মামলা দ্রুত রায় হয়ে যাবে। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা বা স্থিতিশীলতার কোন কাগজ আমাদের কাছে নেই। পৌরসভার উন্নয়ন কাজ চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক