শিরোনাম :
পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুনের নেপথ্যে ছিনতাইকারী চক্র, গ্রেফতার ৫ কারেন্টের বাজার যাত্রী ছাউনির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ছয় দফা মেনে নিন ভাঁট ফুল কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা সন্দেহভাজন ৪ জন আটক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

জুয়ার আসর থেকে উপজেলা বিএনপি সভাপতিসহ ৩৫ জন গ্রেপ্তার

Reporter Name / ৪৮৬ Time View
Update : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল শহরের শতাব্দী ক্লাবে জুয়ার আসরে অভিযান চালিয়ে সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীসহ ৩৫ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (১২ আগস্ট) গভীর রাতে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ১ লাখ ৪৯ হাজার ৪১০ টাকা এবং ১৬ সেট তাস জব্দ করা হয়। পরে রাতেই সেনাবাহিনী আটককৃতদের টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সদর উপজেলা বিএনপি সভাপতি আজগর আলীর নেতৃত্বে শহরের ভিক্টোরিয়া রোডের শতাব্দী ক্লাবে জুয়ার আসর চলছিল। গভীর রাত পর্যন্ত সেখানে জুয়া খেলা হত।

আটকদের মধ্যে রয়েছেন— আজগর আলী (সভাপতি, সদর উপজেলা বিএনপি), রক্ষিত বিশ্বজিৎ, শাহ আলম খান মিঠু, জসিম উদ্দিন, গোলাম মাওলা, শাহিন আহমেদ, আবু জাফর খান, আব্দুর রশিদ, মঈন খান, মোস্তফা কামাল, বিশ্বনাথ ঘোষ, একে এম মাসুদ, শিপন, শফিকুল ইসলাম, এস এম ফরিদ আমিন, কবির হোসেন, মোশারফ উদ্দিন, হাবিল উদ্দিন, মহব্বত আলী, জাহিদ, প্রিন্স খান, সৈয়দ শামসুদ্দোহা, রফিকুল, বিশ্বজিৎ, সাদেকুর, সেলিম, হাসান আলী, রফিক, শাহ আলম, সিরাজুল, আশিকুর রহমান, শফিক, আখতারুজ্জামান, আরমান ও শামসুল।

টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ বলেন, আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে এবং পরে তাদের আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক