শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

ড. মিজানুর রহমান আজহারীর মাহফিলে মানুষের ঢল

Reporter Name / ১৯১ Time View
Update : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫

রাসেল ইসলাম, লালমনিরহাট প্রতিনিধি : দেশের জনপ্রিয় আলোচক ড. মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে। মাহফিলে যোগ দিতে ঢাকা থেকে হেলিকপ্টারে চড়ে লালমনিরহাটে এসেছেন জনপ্রিয় ইসলামি বক্তা ও আলোচক ড. মিজানুর রহমান আজহারী। এ সময় তাকে দেখতে ও তার আলোচনা শুনতে লক্ষ লক্ষ উৎসুক মানুষের ঢল নেমেছে লালমনিরহাটের বিভিন্ন অলিতে গলিতে।

আজ শনিবার (১৮ জানুয়ারী) দুপুর দেড়টায় জেলা শহরের শেখ শফি উদ্দিন কমার্স কলেজ মাঠে হেলিকপ্টারে পৌঁছান তিনি। সকাল থেকে শুরু হয় ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। প্রথম অধিবেশনে আলোচনা করেন স্থানীয় ইসলামী বক্তা ও আলোচকরা। এছাড়াও স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতারা বক্তব্য দেন।

মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

দুপুর দুইটায় লালমনিরহাট রেলওয়ে শহীদ সোহরাওয়ার্দী মাঠের মঞ্চে উঠে বয়ান শুরু করেন ড. মিজানুর রহমান আজহারী।

লালমনিরহাট ইসলামিক সোসাইটির আয়োজনে ঐতিহাসিক এ ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাকিম। তিনি বলেন, আজহারী হুজুরসহ জনপ্রিয় ইসলামি আলোচকদের আগমনে লালমনিরহাটে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছে। এমনকি এক দিন আগ থেকে বিভিন্ন জেলার ধর্মপ্রাণ মানুষেরা আসা শুরু করেছে।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার বলেন, জনপ্রিয় ইসলামি বক্তা আজহারী হুজুর হেলিকপ্টারে করে লালমনিরহাটে পৌঁছেছেন। তার সার্বিক নিরাপত্তায় যৌথ বাহিনী কাজ করছে। এছাড়াও পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও নিরাপত্তা চাদরে পুরো জেলা শহর ঢেকে দেওয়া হয়েছে। প্রায় পাঁচ শতাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দল নিরাপত্তা অব্যাহত রেখেছেন। আশা রাখছি কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই এই মাহফিল সম্পূর্ণ হবে। তাছাড়া স্বেচ্ছাসেবী যারা দায়িত্বে রয়েছেন তারাও আন্তরিকতার সঙ্গে কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক