রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

দলিয় পরিচয় গোপন করে টেকনাফে এবার ভিন্নাঙ্গিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম শুরু

Reporter Name / ২৫ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

নিজস্ব সংবাদদাতা : কক্সবাজার টেকনাফে দলিয় পরিচয় গোপন করে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নাম দিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১ লা এপ্রিল দুপুরে হোটেল দ্বীপ প্লাজা দলিয় পরিচয় গোপন করা সংগঠন টির অস্থায়ী কার্যালয়ে তা অনুষ্ঠিত হয়। টেকনাফ উপজেলা সেচ্ছাসেবক লীগের সাহিত্য ও সংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসাইনের পরিচালনায় টেকনাফ পৌর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং জুলাই ভাংচুর মামলার আসামি নুরুল হোসাইনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন , টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নজরুল ইসলাম খোকন, হত্যা চেষ্টা মামলার আসামি ও টেকনাফ উপজেলা আওয়ামী লীগেন এক আংশের সহ প্রচার সম্পাদক এবং ২০১৮ সালের নির্বাচনের ভোট ডাকাত জসিম উদ্দিন টিপু , উপজেলা সেচ্ছাসেবক লীগের প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ রহমান, মৎসবীজ লীগ হোয়াইক্যং শাখার সভাপতি মোজাম্মেল হক, টেকনাফ উপজেলা সেচ্ছাসেবক লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদ মোঃ শব্বির আহমদ ( শব্বির বলি), বঙ্গবন্ধু সৈনিক লীগ টেকনাফ উপজেলা শাখার সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, জাতীয় শ্রমিক লীগ টেকনাফ উপজেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিক এবং অপহরণ মামলার আসামি ও সেচ্ছাসেবক লীগের উপজেলা সদস্য সোলতান আহমদ তুকায় সহ অনেকেই।

উক্ত সভায় ভবিষ্যতে আওয়ামী লীগের কার্যক্রম কে টেকনাফে পুনরায় সচল করতে কৌশলে দলিয় পদবী গোপন বা উল্লেখ না করে কৌশলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় । উক্ত কার্যক্রম দেখে স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতৃবৃন্দ জানান, এখনো যদি প্রকাশ্যে আওয়ামী লীগের পদ দারি নেতারা এমন সুকৌশলে নতুন করে জেগে উঠে তাহলে ভবিষ্যতে টেকনাফের রাজনীতির জন্য হুমকি হবে। তাই তাদের অতি দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক