শিরোনাম :
“সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ’’ এর উদ্যোগে শিক্ষক কর্মচারীদের মানববন্ধন  বোদায় বাসা বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ শ লিটার পেট্রোল জব্দ; ২ জনের কারাদণ্ড ভিডিও ধারণ করতে বাধা দেয়ায় জেলা প্রশাসকের সভা বর্জন করল সাংবাদিকরা  তেঁতুলিয়ায় কৃষককে বিনামূল্য গ্রীষ্মকালীন মুগডাল, আউশ ধান তিল বীজ বিতরণ জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কায় পথচারী নিহত বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তহারা দলের রূপনগর থানা আহবায়ক কমিটির সম্মেলন বালু ধ্বসে শাহ আলমের মৃত্যু : বিল্লালকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে মামলা  দুমকিতে এডিএস এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের পদক প্রদান
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

দলীয় পরিচয় কিংবা ধর্ম দেখে নয় প্রকৃত ক্ষতিগ্রস্তরাই ত্রান সহায়তা পাবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী

Reporter Name / ৩৭ Time View
Update : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

জেলা প্রতিনিধি, পঞ্চগড় : দলীয় পরিচয় কিংবা ধর্ম দেখে নয় প্রকৃত ক্ষতিগ্রস্তরাই ত্রান সহায়তা পাবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।

পঞ্চগড়ের বোদা উপজেলায় শনিবার ১১ এপ্রিল দুপুরে বিজ্ঞান মেলার উদ্বোধন ও সম্প্রতি শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অসহায় দরিদ্র মানুষের মাঝে ত্রান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি এ কথা বলেন।

বোদা পাইলট মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এই বিজ্ঞান মেলার উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী বলেন, এই ক্ষুদে বিজ্ঞানীরাই আগামীতে আধুনিক বাংলাদেশ গড়বে প্রত্যাশা করি। এবং সেই লক্ষ্যে বিএনপি সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। তিনি বলেন, আমাদের তরুণ সমাজকে নেশার ছোবল থেকে রক্ষা করতে প্রশাসনের পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নেশা ও দুর্নীতির বিরুদ্ধে আমার অবস্থান জিরো টলারেন্স।
তিনি আরও বলেন, শিলাবৃষ্টি যেমন কোনো দল ধর্ম দেখেনি, তেমনি ত্রাণ বিতরণেও যেন কোন দল মত দেখা না হয়।  যারা ক্ষতিগ্রস্ত তারাই যেন সহায়তা পায়। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড বিতরণেও দলীয় পরিচয় দেখা হবে না। যে পাওয়ার যোগ্য, তাকেই দেয়া হবে।
বর্তমান সরকার অঞ্চলভিত্তিক সমতা আনার জন্য কাজ করছে। আমরা নির্বাচনী ইশতেহারে যা যা বলেছি তার সবকটি বাস্তবায়ন করা হবে। আমরা সবার সহযোগিতা চাই।

এর আগে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বিজ্ঞান মেলায় অংশগ্রহণ কারী ক্ষুদে বিজ্ঞানীদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
পরে প্রতিমন্ত্রী বোদা উপজেলার ঝড়ো বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ১০০ টি পরিবারকে নগদ ২ হাজার টাকা ও ১ প্যাকেট শুকনো খাবার, ১৩০ টি পরিবারকে ১ বান্ডিল টিন ৩ হাজার টাকা ও ৪৩০ জনকে ১৫ কেজি করে চাল তুলে দেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রবিউল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়, সাংগঠনিক সম্পাদক রিয়েল প্রধান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক