শিরোনাম :
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে আকাশে মেঘের ঘনঘটা : হাওরপাড়ে কৃষকের চোখে কান্নার জল হাওরবাসীর আহাজারি: নির্বাচনের সময় নেতাদের অভাব নেই, বিপদের সময় কেউ নেই বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনগনের জীবনযাত্রা : শিক্ষা র্থীদের পড়াশুনা মারাত্মকভাবে ব্যাহত ৬০ বিজিবির অভিযানে ৮৪ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় ২ ডজন মামলার আসামি রেজাউলের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও থানা ঘেরাওয়ের হুমকি আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

দাড়ি পাল্লায় ভোট দিলে জান্নাত ; আমার নবী তো দাড়ি পাল্লায় ভোট দেননি তাহলে কি হবে?

Reporter Name / ৮৯ Time View
Update : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

এম আই আকাশ, বোদা,পঞ্চগড় : “দাড়ি পাল্লায় ভোট দিলে নাকি জান্নাত; তাহলে হাতপাখায় ভোট দিলে কি হবে? আমার নবী তো দাড়ি পাল্লায় ভোট দেননি তাহলে কি হবে! আসলে জনগণকে বোকা বানিয়ে ধর্মের দোহাই দিয়ে তারা বাংলাদেশে অপরাজনীতি করতে চায়” বলে মন্তব্য করেছেন পঞ্চগড় ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটি ‘র পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।

শনিবার ৬ ডিসেম্বর সকালে পঞ্চগড়ের বোদায় ধর্মীয় প্রতিনিধিদের সঠিক দিক নির্দেশনায় জনসচেতনতা, নৈতিক ও সুশৃঙ্খল সমাজ গঠনের লক্ষ্য নিয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ হোসেন আজাদ এ কথা বলেন।

বোদা মডেল সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত মতবিনিময় সভায় পঞ্চগড় -২ (বোদা-দেবীগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নেতা ফরহাদ হোসেন আজাদ আরও বলেন, “বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দল, আমরা মনে করি সকলের রাজনৈতিক চর্চার অধিকার রয়েছে। কিন্তু ধর্মের নামে মানুষ কে বিভ্রান্ত করা অপ রাজনীতি। জান্নাতের টিকেট ধরিয়ে দেয়া জামায়াতে ইসলামী দলের নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ ধানের শীষ নিয়ে ভোট করেছিল তারা জান্নাতে আছে কি জানতে চাই।” এসময় তিনি আরও বলেন, ধর্মপ্রাণ মুসলমানদের অপব্যাখ্যা দিয়ে কেউ যেন বিভ্রান্ত করতে না পারে তাই সকল ইমাম সহ আলেমসমাজ কে আগামী নির্বাচনে দৃঢ় ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠিত মতবিনিময় সভায় বোদা উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন, বিভিন্ন মক্তব মাদ্রাসার শিক্ষক সহ আলেমসমাজ উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে ধানের শীষ মনোনীত প্রার্থীর কাছে দিক নির্দেশনা ও পরামর্শমূলক বক্তব্য রাখেন। এবং সমাজের সর্বস্তরে ধর্মীয় অনুশাসন ও নৈতিকতার চর্চা বৃদ্ধির মাধ্যমে একটি সুশৃঙ্খল সমাজ প্রতিষ্ঠায় আলেম সমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে সচেষ্ট ভূমিকা পালনের কথা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা ওলামা দলের সভাপতি হকিকুল ইসলাম, বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ, বিভিন্ন মসজিদ কমিটির সভাপতি সম্পাদক সহ কয়েক শতাধিক আলেম সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক