শিরোনাম :
পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুনের নেপথ্যে ছিনতাইকারী চক্র, গ্রেফতার ৫ কারেন্টের বাজার যাত্রী ছাউনির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ছয় দফা মেনে নিন ভাঁট ফুল কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা সন্দেহভাজন ৪ জন আটক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

দিরাইয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যুতে মানববন্ধন

Reporter Name / ৩৩৮ Time View
Update : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

তৌফিকুর রহমান তাহের, সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি :: সুনামগঞ্জের দিরাইয়ে গৃহবধূ সোমা আক্তার হত্যার প্রতিবাদ ও খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৯ আগস্ট দুপুরে দিরাই পৌর সদরের থানা পয়েন্টে দিরাই উপজেলা সচেতন নাগরিকবৃন্দের উদ্যোগে মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন নিহতের বড় বোন সাবিনা বেগম, ভগ্নিপতি এখলাছুর রহমান এখলাছ, জুনায়েদ আহমেদ, মা দিলারা বেগম, আলী হুসেন, আকিকুর রহমান প্রমুখ।
বক্তারা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে ময়নাতদন্ত পুনরায় করার দাবি জানান এবং এ ঘটনায় দ্রুত মামলা রুজুর আহ্বান জানান।
এর আগে গত ১২ আগস্ট চন্ডিপুর গ্রামের গৃহবধূ সোমা আক্তার (২২) কে তার স্বামী কয়েস আহমদ দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত  চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সোমা আক্তারের  স্বামী কয়েছ আহমদ দাবি করেন, স্ত্রী ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। কিন্তু নিহতের পরিবার এটিকে পরিকল্পিত হত্যা বলে অভিযোগ করেন।এবং এ বলেন হসপিটালে স্ত্রী সোমা আক্তারকে রেখে স্বামীসহ পরিবারের লোকজন পালিয়ে যান কেন?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক