শিরোনাম :
“সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ’’ এর উদ্যোগে শিক্ষক কর্মচারীদের মানববন্ধন  বোদায় বাসা বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ শ লিটার পেট্রোল জব্দ; ২ জনের কারাদণ্ড ভিডিও ধারণ করতে বাধা দেয়ায় জেলা প্রশাসকের সভা বর্জন করল সাংবাদিকরা  তেঁতুলিয়ায় কৃষককে বিনামূল্য গ্রীষ্মকালীন মুগডাল, আউশ ধান তিল বীজ বিতরণ জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কায় পথচারী নিহত বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তহারা দলের রূপনগর থানা আহবায়ক কমিটির সম্মেলন বালু ধ্বসে শাহ আলমের মৃত্যু : বিল্লালকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে মামলা  দুমকিতে এডিএস এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের পদক প্রদান
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

দুমকিতে পিকাপের চাপায় নিহত ১

Reporter Name / ১১ Time View
Update : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

প্রতিনিধি : পটুয়াখালীর দুমকি-বাউফল সড়কে মালবাহী পিকআপের চাপায় মো. হারুন অর রশীদ খান (৭০) নামে এক পথচারী নিহত হয়েছেন। একই ঘটনায় মজিবুর রহমান (৪০) নামে আরও একজন গুরুতর আহত হন।

বুধবার ১৫ এপ্রিল সকাল সাড়ে ৭টার দিকে দুমকি উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে সড়কের পাশে হাঁটার সময় নিয়ন্ত্রন হারিয়ে পেছন থেকে দ্রুতগতির একটি পিকআপ হারুন অর রশীদ খানকে চাপা দেয়। এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় পিকআপের সামনের আসনে থাকা মজিবুর রহমান গুরুতর আহত হন। স্থানীয়রা আহত মজিবুর রহমানকে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

নিহত হারুন অর রশীদ খান চরবয়ড়া গ্রামের মরহুম গিয়াস উদ্দিন খানের ছেলে। তিনি একজন অবসরপ্রাপ্ত ব্যাংকার ছিলেন।  আহত মজিবুর রহমান একজন গার্মেন্টসকর্মী। তিনি ঢাকা থেকে মালামাল নিয়ে বাউফল উপজেলার নওয়ালা গ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর চালক পালিয়ে যায়।

এ বিষয়ে দুমকি থানার অফিসার ইনচার্জ মো. সেলিম উদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পিকআপটি জব্দ করা হয়েছে এবং পলাতক চালককে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক