সুনামগঞ্জ প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশ ও প্রবাসে বসবাসরত সকল মুসলমানদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তরুণ সমাজসেবী নাজমুল ইসলাম নিরব।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, “ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করা। এই পবিত্র দিনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান দায়িত্ব।”
তিনি আরও বলেন, “দেশের পাশাপাশি প্রবাসে থাকা ভাই-বোনদের প্রতিও রইলো আমার ভালোবাসা ও শুভকামনা। আল্লাহ তাআলা সবার জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি দান করুন।”
নাজমুল ইসলাম নিরব সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান এবং ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার জন্য উৎসাহ প্রদান করেন।
তিনি আশা প্রকাশ করেন, এই ঈদ সবার জীবনে নতুন আশা ও সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং সমাজে সম্প্রীতি ও ভালোবাসা আরও বৃদ্ধি পাবে।