শিরোনাম :
পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু পঞ্চগড়ে স্কুল প্রাঙ্গণে মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু কুমিল্লায় ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎ বিচ্ছিন্ন ২৭ হাজার গ্রাহক সাভারে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কলম বিরতি দুমকিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত দুমকিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত দুমকিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

ধামেরঘাট সীমান্তে ৩ লক্ষ ২৪ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ী আটক

Reporter Name / ৮৬ Time View
Update : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

এম আই আকাশ, বোদা,পঞ্চগড় : পঞ্চগড়ের ধামেরঘাট বিওপি সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে ৩ লাখ ২৪ হাজার টাকা মূল্যমান ভারতীয় শাড়ী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৬ বিজিবি)।

সোমবার ২ ডিসেম্বর দিবাগত রাত সাড়ে ৩টায় বিশ্বাসযোগ্য সূত্রের ভিত্তিতে অধিনায়ক, নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)–এর নির্দেশনায় ধামেরঘাট বিওপির একটি বিশেষ টহল দল হাবিলদার মো: রেজোয়ান এর নেতৃত্বে সীমান্ত পিলার ৭৬৮/১৩ হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পঞ্চগড় জেলার চাকলাহাট ইউনিয়নের খালপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব ভারতীয় শাড়ী মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ২৪ হাজার টাকা।

নীলফামারি ৫৬ বিজিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করে জানানো হয়, সদর দপ্তর বিজিবি এর নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্তে চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে পাশ্ববর্তী দেশে চোরাচালান প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে। যে কোন মূল্যে চোরাচালান রোধে ৫৬ বিজিবি কঠোর নজরদারি নিশ্চিতের পাশাপাশি মাদকদ্রব্য সহ অন্যান্য চোরাচালান বন্ধে সদা প্রস্তুত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক