এম আই আকাশ, বোদা,পঞ্চগড় : পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচনী আচরণবিধির প্রতি শ্রদ্ধাশীল হয়ে, প্রতীক বরাদ্দ বা প্রচারণা শুরুর সময় না আসা পর্যন্ত-বিএনপির সব ধরনের নির্বাচনী প্রচার–প্রচারণা স্থগিত রাখতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব এবং পঞ্চগড় দুই আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন আজাদ।
শুক্রবার ১২ ডিসেম্বর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পঞ্চগড় দুই আসনে ধানের শীষের প্রার্থী ফরহাদ হোসেন আজাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এই নির্দেশনা দেন।
ফরহাদ হোসেন আজাদ এ প্রতিনিধিকে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিএনপি অত্যন্ত সুশৃঙ্খলিত একটি রাজনৈতিক দল। এই দলের একজন কর্মী হিসেবে দেশের প্রচলিত আইন ও নির্বাচন বিধিমালার প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমার নির্বাচনী আসনে দলের প্রতিটি নেতাকর্মীর প্রতি এই নির্দেশনা দেয়া হয়েছে।