সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

নিলামকৃত পাথরকে ভোলাগঞ্জের পাথর বলে ব্যবসায়িকে হুমকি ও মিথ্যা তথ্য দিয়ে পত্রিকায় অপ-প্রচার 

Reporter Name / ১০৮ Time View
Update : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে ইদানিং সিলেট থেকে অনুসন্ধ্যানী একটি দল সরেজমিনে ক্র্যাশার মিলে এসে মিল মালিক শহীদ আলমের অনুমতি না নিয়ে ছবি সহ ভিডিও ধারণ করেন। খবর পেয়ে শহীদ আলম মিলে পৌঁছে তাদের পরিচয় জানতে চাইলে তারা অনুসন্ধ্যানী সাংবাদিক পরিচয় দিয়ে শহীদ আলম ভোলাগঞ্জের পাথর সংরক্ষণ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে থাকেন। এ প্রশ্নের জবাবে শহীদ আলম বলেন, আমি দীর্ঘদিন ধরে ব্যবসা করি। আমার জানা মতে ভোলাগঞ্জের পাথর কোন দিন সুনামগঞ্জে আসেনি আর ভবিষ্যতেও আসবে না। মানুষ ব্যবসা করে লাভের আশায়, লোকসানের জন্য নয়। ভোলাগঞ্জ থেকে পাথর সুনামগঞ্জে এনে বিক্রি করলে প্রতি ঘনফুটে ৫০/৬০ লোকসান গুনতে হবে। তখন অনুসন্ধ্যানী দল উত্তেজিত হয়ে শহীদ আলমকে এক প্রকার হুমকি প্রদর্শন করা হয়। মিল থেকে যাওয়ার সময় শহীদ আলমকে দেখে নেবে বলে আবারও হুমকি দিয়ে যান।

ব্যবসায়িকে হুমকি এবং মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে নানা অপ-প্রচার চালানো হচ্ছে। মানহানীকর অপপ্রচারে এমন হয়েছে যে, ভুক্তভোগীরা রীতিমতো অসহায় বোধ করছেন। যে কারনে বিশিষ্ট ব্যবসায়ি শহীদ আলম সহ অনেকেই বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ইতিমধ্যেই বিভিন্ন শ্রেনী পেশার লোকজনের পাশাপাশি ব্যবসায়ি পরিবারের লোকজনও থানায় সাধারন ডায়রী করার প্রস্তুতি নিচ্ছেন। এসব অপ-প্রচারকারী নিকৃষ্ট ব্যক্তিদের আইডি সনাক্তের পর সাইবার ট্রাইবুনালে মামলার প্রস্ততি চলছে।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, জুলাই-আগষ্টের পর সুনামগঞ্জের ব্যবসায়ি শহীদ আলম সহ অন্যান্য ব্যবসায়ি পরিবার ও গন্যমান্য ব্যক্তিবর্গের বিরুদ্ধে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক, অনলাইন পোর্টাল এবং আন্ডার গ্রাউন্ড অনেক পত্রিকায় অপপ্রচার চালানো হচ্ছে।

স্থানীয় একটি প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে অসৎ উদ্দেশ্যে নানা অপ-প্রচার চালিয়ে যাচ্ছেন অনুসন্ধ্যানী দল।

ওই সকল আইডি থেকে মিথ্যা-ভিত্তিহীন, কুরুচিপূর্ণ, অপমানজনক ও মানহানিকর তথ্য উপস্থাপন করা হচ্ছে। এসব অপ-প্রচারের কারনে ব্যবসায়ি শহীদ আলম সহ বিভিন্ন শ্রেণী পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ বিব্রতকর অবস্থায় পড়ছেন। ইতিমধ্যে আইডি’র বিরুদ্ধে সাধারন ডায়রী করারও প্রস্তুতি চলমান রয়েছে।

ব্যবসায়ি শহীদ আলম বলেন,বেশ কয়েক সপ্তাহ আগে নিলামকৃত পাথর ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ক্রয় করার পর তাদের কাছ থেকে আমি পাথর ক্রয় করেছি। নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় নিলামের সম্পূর্ণ পাথর সংগ্রহ করতে পারিনি। এদিকে দৈনিক ঘোষণা পত্রিকার একটি অনুসন্ধানী দল সুনামগঞ্জে আমার ক্র্যাশার মিলে এসে ডলুরার নিলামের পাথরকে ভোলাগঞ্জের পাথর বলে আন্ডার গ্রাউন্ড পত্রিকায় কুরুচিপূর্ণ ও মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে সংবাদ ছাপিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি সাধন করে আমাকে হয়রানি করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আমার কাছ থেকে অনৈতিক সুযোগ সুবিধা না পেয়ে সুনামগঞ্জের ডলুরার নিলামকৃত পাথরকে ভোলাগঞ্জের পাথর বানিয়ে সংবাদ ছাপিয়ে আমাকে হয়রানি করছে। আমি এই অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক