শিরোনাম :
পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুনের নেপথ্যে ছিনতাইকারী চক্র, গ্রেফতার ৫ কারেন্টের বাজার যাত্রী ছাউনির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ছয় দফা মেনে নিন ভাঁট ফুল কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা সন্দেহভাজন ৪ জন আটক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

পঞ্চগড় বৃদ্ধকে জবাই করে হত্যা 

Reporter Name / ৩৭০ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড় জেলা সদরের কামাত কাজলদিঘী ইউনিয়নের টুনিরহাট বাজারের একটি দোকান ঘর থেকে রফিকুল ইসলাম ডুবু (৭০) নামের এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার ৫ আগস্ট সকালে ওই খড়ি ঘরে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। বৃদ্ধ মানুষটাকে, কে বা কারা এবং কেন হত্যা করেছে তাৎক্ষণিক জানাতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, টুনিরহাট বাজারের কাছেই নিহত ডুবুর বাড়ি। স্ত্রী মারা যাওয়ার পর প্রায় ২০ বছর ধরে অন্যের দোকানসহ খড়ি ঘর পাহারা দেয়ার পর রাতে সেখানেই থাকতেন তিনি। খবর পেয়ে পুলিশ, সিআইডি ও পিবিআই এর সদস্যরা ঘটনাস্থলে যান এবং বিভিন্ন আলামত সংগ্রহ করেন। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, এমন একজন অসহায় বৃদ্ধ মানুষকে এভাবে হত্যা করা হল এটা আমরা ভাবতেই পারছিনা। তাকে হত্যার কোন কারণ আছে বলেও মনে হয় না। তারা নির্মম এই ঘটনা তদন্ত করে দ্রুত দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।

পঞ্চগড় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ বলেন, হত্যাকান্ডের খবর পেয়ে থানা পুলিশসহ একাধিক টিম কাজ করছে, আলামত সংগ্রহ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক