শিরোনাম :
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে আকাশে মেঘের ঘনঘটা : হাওরপাড়ে কৃষকের চোখে কান্নার জল হাওরবাসীর আহাজারি: নির্বাচনের সময় নেতাদের অভাব নেই, বিপদের সময় কেউ নেই বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনগনের জীবনযাত্রা : শিক্ষা র্থীদের পড়াশুনা মারাত্মকভাবে ব্যাহত ৬০ বিজিবির অভিযানে ৮৪ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় ২ ডজন মামলার আসামি রেজাউলের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও থানা ঘেরাওয়ের হুমকি আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

পঞ্চগড় ২ আসনে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রোধে পেশাজীবি প্রতিনিধিদের সাথে ধানের শীষের প্রার্থীর গোলটেবিল বৈঠক

Reporter Name / ৯১ Time View
Update : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

এম আই আকাশ, বোদা, পঞ্চগড় : সামাজিক যোগাযোগ মাধ্যম, কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পঞ্চগড়ের দেবীগঞ্জে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৬ ডিসেম্বর বিকেলে পঞ্চগড় ২ সংসদীয় আসনের দেবীগঞ্জ উপজেলায় পাবলিক ক্লাব চত্বরে বিএনপি মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন আজাদের আয়োজনে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার পেশাজীবি প্রতিনিধিদের সুচিন্তিত মতামত ও পরামর্শের ভিত্তিতে গোলটেবিল বৈঠকে গণমাধ্যমকর্মী, শিক্ষক, আইনজীবী, ইমাম, পুরোহিত, আইটি বিশেষজ্ঞ, সমাজবিজ্ঞান বিশেষজ্ঞ, ব্যবসায়ী, সমাজসেবক, চিকিৎসক সহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে আলোচকরা আসন্ন জাতীয় নির্বাচনে সামাজিক মাধ্যমে এ আই প্রযুক্তির অপব্যবহার রোধে বিভিন্ন মতামত তুলে ধরেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম, কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রোধ ও জনসচেতনতা বৃদ্ধি শীর্ষক গোল টেবিল বৈঠকে পঞ্চগড় দুই আসনে জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় কমিটি’র পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয় ফুটবল ফেডারেশনের গভর্নমেন্ট রিলেশন কমিটির ডেপুটি চেয়ারম্যান ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ বলেন, আগামী নির্বাচন উপলক্ষে বিএনপি থেকে সারা দেশে ৩০০ আসনে প্রার্থীতা ঘোষনা করেছে। প্রার্থী ঘোষনার পরে বিভিন্ন ফেক আইডি তৈরি করে প্রার্থীদের সুনাম ক্ষুন্ন করা হচ্ছে। বিএনপি সহ দলের নেতাকর্মী ও প্রার্থীদের সম্পর্কে অপপ্রচার চালানো হচ্ছে। একটি মহল ১ লক্ষ ৩০ হাজার ফেক আইডি তৈরি করে সেসব আইডি দিয়ে সাধারন ভোটারদের কাছে প্রার্থীকে বিতর্কিত করা সহ মব সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছে। নির্বাচন কমিশনসহ প্রশাসনের কাছে দাবি জানাবো এসব ফেক আইডি ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সহ ফেক আইডির বিষয়টি সাধারণ ভোটারদের কাছে পরিস্কার করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক। ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে সমাজে তথ্য বিভ্রান্তি, গুজব, ব্যক্তিগত ও সামাজিক নিরাপত্তাহীনতা, সামাজিক স্থিতিশীলতা ও নৈতিকতার উপর গভীর প্রভাব ফেলছে জানিয়ে তিনি আরও বলেন, এসব বিষয়ে সঠিক দিকনির্দেশনা, সমাজকে সচেতন ও সুরক্ষিত রাখতে বিভিন্ন পেশাজীবি ও দায়িত্বশীল সচেতন নাগরিকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সাকোয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম সোহাগ ও প্রভাষক মাজেদুল ইসলাম আকাশের সঞ্চালনায় এসময় দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন মোঃ তোবারক হ্যাপী, সিনিয়র সহ সভাপতি আইয়ুব আলীসহ উপজেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। গোল টেবিল বৈঠকে দুই শতাধিক মানুষ অংশ নেন। এবং গোলটেবিল বৈঠক শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক