শিরোনাম :
পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু পঞ্চগড়ে স্কুল প্রাঙ্গণে মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু কুমিল্লায় ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎ বিচ্ছিন্ন ২৭ হাজার গ্রাহক সাভারে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কলম বিরতি দুমকিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত দুমকিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত দুমকিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

পঞ্চগড়ের বোদায় বিপন্ন প্রাণী বনরুই উদ্ধার 

Reporter Name / ১২০ Time View
Update : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

এম আই আকাশ, বোদা,পঞ্চগড় : পঞ্চগড়ের বোদায় মহাবিপন্ন প্রাণী একটি বনরুই পাওয়া গেছে।

সোমবার ২৭অক্টোবর রাত ১০ টায় উপজেলার ঝলইশালশিরি এলাকার নজিরতন উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মহা বিপন্ন প্রাণী বনরুই টিকে উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী একজন বলেন, বিদ্যালয় পাশ্ববর্তী ধানক্ষেত থেকে প্রাণীটি মাঠে উঠে আসার সময় লোকজন এটিকে চিনতে না পেরে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে ফেলে। পরবর্তীতে স্থানীয় ওয়াইল্ড লাইফ এন্ড স্নেক রেস্কিউ টিমের প্রতিষ্ঠাতা সদস্য শহীদুল ইসলাম খবর পেয়ে প্রাণী টিকে উদ্ধার করে। এবং প্রাণীটি’র নাম বনরুই হিসেবে আমাদের জানায়। এটি বিপন্ন প্রাণী বলেও জানতে পারি।

এ বিষয়ে শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত কালিয়াগঞ্জ নজিরতন উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে প্রানীটিকে উদ্ধার করি। মানুষের আঘাতে বনরুই টি রক্তাক্ত হলেও প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর এখন প্রাণীটি সুস্থ আছে। তিনি আরও জানান, এই এলাকায় পূর্বে বনরুই এর দেখা পাওয়া যায়নি। সীমান্তবর্তী ভারত থেকে খাবার খুজতে খুজতে প্রাণীটি চলে আসতে পারে। তিনি আরও জানান, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের প্রধান সানাউল্লাহ পাটোয়ারীর নির্দেশে এবং দিনাজপুর ডিভিশনের ফরেস্ট কর্মকর্তার পরামর্শে বনরুই টিকে সিলেটের রিহ্যাবিলিটেশন পাঠানো হবে।

উল্লেখ্য, বনরুই আঁইশযুক্ত স্তন্যপায়ী প্রাণী। দেখতে অনেকটা রুই মাছের মতো। বনরুই ছাড়া অন্যকোনো স্তন্যপায়ী প্রাণির শরীর শক্ত আঁইশে আবৃত নয়।আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের তালিকা অনুযায়ী বনরুই বিশ্বব্যাপী মহা বিপন্ন প্রাণী হিসেবে বিবেচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক