শিরোনাম :
পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু পঞ্চগড়ে স্কুল প্রাঙ্গণে মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু কুমিল্লায় ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎ বিচ্ছিন্ন ২৭ হাজার গ্রাহক সাভারে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কলম বিরতি দুমকিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত দুমকিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত দুমকিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

পঞ্চগড়ের বোদায় সুয়েরপার সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ভারতীয় গরু আটক

Reporter Name / ৮১ Time View
Update : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

নিজস্ব সংবাদদাতা, বোদা, পঞ্চগড় : পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তিনটি অবৈধ ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার ১০ মার্চ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে  বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন।
সূত্র জানায় সোমবার ৫ টা ৩০ মিনিটে উপজেলার বড়শশী ইউনিয়নের বগদুলঝুলা সুয়েরপাড় সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে গরু গুলো আটক করে বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) সীমান্তে চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে মালকাডাঙ্গা বিওপির একটি বিশেষ টহল দল হাবিলদার মো রমজান আলীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে সীমান্ত পিলার ৭৭৫/এমপি থেকে প্রায় ৩শ গজ বাংলাদেশের অভ্যন্তরে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বগদুলঝুলা সুয়োরপাড়া এলাকায় ভারত থেকে চোরাচালান করে আনা মালিকবিহীন ওই ৩টি (২টি ষাড়)গরু আটক করে। বিজিবি জানায়, আটক হওয়া  গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১০ হাজার টাকা।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের নিজস্ব গোয়েন্দা (এস আই পি) ও সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৩ টি চোরাচালানকৃত ভারতীয় গরু আটক করা হয়েছে। পার্শ্ববর্তী দেশে অবৈধভাবে গরুসহ বিভিন্ন পণ্য পাচার রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। মাদক ও অন্যান্য চোরাচালান বন্ধে নিয়মিত নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক