বগুড়া প্রতিনিধি : বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে দ্বিগুণের অধিক ভোটে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা। আজ বৃহস্পতিবার ৯ এপ্রিল রাত ৯টায় জেলা নির্বাচন কার্যালয়ে সিনিয়র জেলা নির্বাচন অফিসার ফজলুল করিম এই ফলাফল ঘোষণা করেন।
মোট ১৫১টি কেন্দ্রের মধ্যে প্রাপ্ত ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা ধানের শীষ প্রতীকে এক লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ১৫৯ ভোট। বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি মনোনীত প্রার্থী আলামিন তালুকদার ফুলকপি প্রতীকে পেয়েছেন ৪৯৯ ভোট।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে দুই লাখ ১৬ হাজার ২৮৪ ভোট পেয়ে জয়ী হন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরবর্তী সময়ে দুটি আসনে নির্বাচিত হওয়ায় তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দিলে সেটি শূন্য ঘোষণা করা হয় এবং উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।