শিরোনাম :
“সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ’’ এর উদ্যোগে শিক্ষক কর্মচারীদের মানববন্ধন  বোদায় বাসা বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ শ লিটার পেট্রোল জব্দ; ২ জনের কারাদণ্ড ভিডিও ধারণ করতে বাধা দেয়ায় জেলা প্রশাসকের সভা বর্জন করল সাংবাদিকরা  তেঁতুলিয়ায় কৃষককে বিনামূল্য গ্রীষ্মকালীন মুগডাল, আউশ ধান তিল বীজ বিতরণ জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কায় পথচারী নিহত বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তহারা দলের রূপনগর থানা আহবায়ক কমিটির সম্মেলন বালু ধ্বসে শাহ আলমের মৃত্যু : বিল্লালকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে মামলা  দুমকিতে এডিএস এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের পদক প্রদান
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির প্রার্থী মাও. মুজ্জাম্মিল হক তালুকদারের সংবাদ সম্মেলন

Reporter Name / ১৪২ Time View
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও ২২৪ সুনামগঞ্জ-১ আসনে (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বই প্রতীকের প্রার্থী মাওলানা মুজ্জাম্মিল হক তালুকদার এক জরুরি সংবাদ সম্মেলন করেছেন।

রবিবার সন্ধ্যায় সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে মাও. মুজ্জাম্মিল হক তালুকদার বলেন, তিনি সুনামগঞ্জ-১ আসনে ১১ দলীয় জোটের সমর্থিত বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির চূড়ান্ত মনোনীত সংসদ সদস্য প্রার্থী। তিনি নিয়মিতভাবে জনগণের সঙ্গে মতবিনিময়, পথসভা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

তিনি জানান, সম্প্রতি অনলাইনের মাধ্যমে তিনি জানতে পারেন, গতকাল সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর মাও. তোফায়েল আহমদের হাতে নাকি সুনামগঞ্জ-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ বিভ্রান্তিকর ও অসত্য।

তিনি আরও বলেন, গত ২৯ জানুয়ারি ২০২৬ ইং তারিখে দৈনিক সমকালসহ বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয় যে, সুনামগঞ্জ-১ আসনসহ মোট ৭টি আসনে জামায়াতের প্রার্থীরা সময়মতো মনোনয়ন প্রত্যাহার না করায় জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনের কাছে চিঠির মাধ্যমে অনুরোধ করেন, যেহেতু এসব আসন ১১ দলীয় জোটের অন্য প্রার্থীদের জন্য ছেড়ে দেওয়া হয়েছে, সেহেতু যেন ব্যালট পেপারে দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দ না দেয়া হয়।

এর জবাবে নির্বাচন কমিশন জানায়, বিধান অনুযায়ী প্রতীক বাতিল করার সুযোগ নেই। ফলে সুনামগঞ্জ-১ আসনসহ ৭টি আসনে দাঁড়িপাল্লা প্রতীক থেকে যায়। এ বিষয়টিকে কৌশলে ব্যবহার করে এখন বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

মাও. মুজ্জাম্মিল হক তালুকদার বলেন, এ বিষয়ে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেউ অবগত নয়—এমনকি আমি নিজেও, যিনি দলের সহকারী মহাসচিব ও সুনামগঞ্জ-১ আসনের প্রার্থী।

তিনি সুনামগঞ্জ-১ আসনের তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার সর্বস্তরের জনগণকে আহ্বান জানিয়ে বলেন, ১১ দলীয় জোটের সমর্থিত বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির বই প্রতীকের প্রার্থী আমি ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটের মাঠে থাকবো।

তিনি আরও বলেন, কেউ যেন বিভ্রান্ত না হন এবং যারা ১১ দলীয় জোটের সঙ্গে প্রতারণা করে মাঠে রয়েছেন, তাদের উপযুক্ত জবাব দিতে বই প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি জেলা শাখার সদস্য সচিব মাও. আলী হোসেন খান, সদস্য মোহাম্মদ হিরা মিয়াসহ অন্যান্য নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক