মোঃ সোহরাব আলী, তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি : তেঁতুলিয়া উপজেলার ১ নং বাংলাবান্ধা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার রাতে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ তসলিম উদ্দিন এর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো, শাহাদাত হোসেন রঞ্জু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ রাজিউর রহমান রাজু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো, রেজাউল করিম শাহিন, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া, উপজেলা ওলামা দলের সভাপতি মোঃ সোহরাব আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু নোমান এনাম, ছাত্রদলের সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক, মৎস্যজীবী দলের সভাপতি আশিক ইকবাল। পরের সর্বসম্মতিক্রমে মো, আজাদ আলী কে আহবায়ক ও মঞ্জু হোসেনকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট বাংলা-বান্দার ইউনিয়ন শ্রমিক দলের কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে অন্যান্য দের মধ্যে যুগ্ন আহবায়ক যথাক্রমে মো,জাকের, খবির উদ্দিন, রাজু মোহাম্মদ, আব্দুল মালেক, আব্দুল হক, ও সদস্য মো,শহীদ, সাবুল ইসলাম, ও সাদেকুল ইসলাম প্রমূখ।