শিরোনাম :
“সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ’’ এর উদ্যোগে শিক্ষক কর্মচারীদের মানববন্ধন  বোদায় বাসা বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ শ লিটার পেট্রোল জব্দ; ২ জনের কারাদণ্ড ভিডিও ধারণ করতে বাধা দেয়ায় জেলা প্রশাসকের সভা বর্জন করল সাংবাদিকরা  তেঁতুলিয়ায় কৃষককে বিনামূল্য গ্রীষ্মকালীন মুগডাল, আউশ ধান তিল বীজ বিতরণ জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কায় পথচারী নিহত বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তহারা দলের রূপনগর থানা আহবায়ক কমিটির সম্মেলন বালু ধ্বসে শাহ আলমের মৃত্যু : বিল্লালকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে মামলা  দুমকিতে এডিএস এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের পদক প্রদান
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

বাংলাবান্ধা বন্দর দিয়ে নেপালে ১৬৬ মে.টন জুট রোল রফতানি

Reporter Name / ২২ Time View
Update : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

মোঃ সোহরাব আলী, তেঁতুলিয়া, পঞ্চগড় প্রতিনিধি : চতুর দেশীয় বাংলাবান্ধা বন্দর দিয়ে নেপালে ১৬৬ মে.টন জুট রোল রপ্তানি করা হয়েছে। জানা গেছে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলাধীন

দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা স্থল বন্দর । এ বন্দর দিয়ে প্রতিবেশী দেশ ভারত ভুটান ও নেপালে বিভিন্ন পণ্য সামগ্রী আমদানি রপ্তানি হলেও বর্তমানে নেপালে জুট রোল (পাটের সুতা বা পিন্ড) রপ্তানি কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গত রবিবার বিকালে ১৬৬ মে.টন জুট রোল নেপালে রপ্তানি করা হয়েছে।

বাংলাবান্ধা স্থলবন্দরের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গত রবিবার দিনভর পন্যবাহী ট্রাকগুলো বন্দরে তাদের আনুষ্ঠানিকতা শেষ করে নেপালের উদ্দেশ্যে রওনা দেয়। মোট ১৬৬ মেট্রিক টন জুট রোল রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি বন্দরের কর্মচাঞ্চল্য আরও বৃদ্ধি পেয়েছে। বাংলাবান্ধা স্থলবন্দর সংশ্লিষ্টরা মনে করছেন, বাংলাবান্ধা রুট ব্যবহার করে নেপালে বাংলাদেশের পাট ও পাটজাত পণ্যের চাহিদা প্রতিনিয়ত ব্যাপক হারে বাড়ছে। সঠিক অবকাঠামো ও প্রশাসনিক সহযোগিতা অব্যাহত থাকলে এই বন্দর দিয়ে রপ্তানির পরিমাণ আরও কয়েকগুণ বাড়ানো সম্ভব।

এতে বন্দরের চাঞ্চললতা ফিরে পাওয়ার পাশাপাশি রপ্তানিতে বাড়বে বৈদেশিক আয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক