শিরোনাম :
রাষ্ট্রের সর্বস্তরে বাংলার ব্যবহার কেন জরুরি? মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পুষ্পস্তবক অর্পণ পিএসসির পরীক্ষার্থী ও শিক্ষকদের পিএসসি অফিসের সামনে বিক্ষোভ একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পদ্ধ নিবেদন করলেন প্রধানমন্ত্রী একুশের প্রথম প্রহরে কুমিল্লা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করলেন হাজী আমিনুর রশিদ ইয়াসিন পঞ্চগড় প্রেসক্লাবের পক্ষ থেকে পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলের শুভেচ্ছা মিথ্যা তথ্য দিয়ে কর্মকর্তাদের হয়রানি ও তদন্ত হচ্ছে ঘুষ বাণিজ্যের অপ-প্রচারের প্রতিবাদ কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি হাজী তাজুল ইসলাম স্বস্ত্রীক ওমরা হজ্ব পালনে মক্কা ও মদিনা যাচ্ছেন আবাসন খাতে দুর্নীতি নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা থাকবে : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের উদ্যোগে নামাজীদের মাঝে লুঙ্গি, গামছা ও টুপি বিতরণ
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

বিভিন্ন দাবি নিয়ে ডিজাস্টার কর্মীদের মহা মিছিল 

Reporter Name / ২৫ Time View
Update : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ : ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড সিভিল ডিফেন্স ফাইটার অ্যাসোসিয়েশন এর উদ্যোগে দুপুর সাড়ে ১১ টায় সিভিল ডিফেন্সের ডিজাস্টার কর্মীরা সুবোধ মল্লিক স্কোয়ারে জমায়েত হয়ে বিভিন্ন দাবী নিয়ে মিছিল করে এস এন ব্যানার্জি রোড ধরে ডরিনা ক্রসিং হয়ে রানী রাসমণি রোডে শেষ করেন। এবং মুখ্যমন্ত্রী কে ডেপুটেশন দিতে যান । প্রায় ৪০ থেকে ৫০ জন মিছিলে অংশগ্রহণ করেন।

মিছিল যখন ধর্মতলা ডরিনা ক্রসিং এসে উপস্থিত হন, তখন তাহারা ধর্মতলা মোড় ঘিরে ফেলেন।

তারা বলেন, এতক্ষন আমাদের দাবি মেনে না নিচ্ছে এবং আমাদের দপ্তরের যিনি মন্ত্রী তিনি আমাদের কাজ না দিচ্ছে আমরা এই ধর্মতলা মোড় অবরুদ্ধ করবো। এই নিয়ে বেশ কিছুক্ষণ পুলিশ অফিসারদের সাথে আন্দোলন কারীদের কথা কাটাকাটি হতে থাকে। অফিসারেরা তাহাদের বোঝানোর চেষ্টা করলেও তাহারা কোনরকম কর্ণপাত করতে চাননি, আগে আমাদের সাথে মিট করার ব্যবস্থা করুন, তবেই আমরা এখান থেকে উঠবো, যদি সিভিকদের সমস্ত কিছু দাবি পূরণ হয়, তাহলে আমাদের কেন করছে না। আমরা জল ঝরে মানুষের পাশে থাকি, নিজেদের প্রাণকে হাতে রেখে, অথচ আমাদের কোনো দাবী আজও মেনে নেননি, এটা আর আমরা হতে দেব না। আর এর জন্য যদি আপনারা আমাদের এরেস্ট করে তুলে নিয়ে যান নিয়ে যেতে পারেন। কেন আমাদের ৩০ দিনের কাজ দেওয়া হচ্ছে না। কেন আমরা এই ধরনের বিপর্যয় মোকাবিলায় কাজ করি তাও আমাদের দাবি মেটাচ্ছেন না। অফিসারদের কথা না মানায় অফিসারেরা আন্দোলনকারীদের সামনে চারদিকে পাঁচটি প্রিজন ভ্যান নিয়ে আসেন। বলেন যদি আপনারা আমাদের কথা না শুনেন বাধ্য হবো এরেস্ট করতে, তাতেও পিছুপা হয়নি।

কিছুক্ষণ ধরে অফিসারদের সাথে আলোচনা করার পর অফিসাদা জানান আমরা দেখা করার ও ডেপুটেশন দেওয়ার ব্যবস্থা করে দেব, তাহারপর আন্দোলন কারীরা ডরিনা ক্রসিং থেকে মিছিল তুলে রানী রাসমণি রোডে নিয়ে যান এবং অফিসাররা তাদের ডেপুটেশন দেয়ার ব্যবস্থা করেন।

তাহাদের দাবী, ৩০ দিনের কাজ চাই, ৬০ বছরের স্থায়ীকরণ করতে হবে। বাজেট অধিবেশনের আগে, সিভিল ডিফেন্স আপদমিত্র ফাইটারদের স্থায়ীকরণ ঘোষণা অতি অবশ্যই করতে হবে। এর আগে কোনরকম টানবাহানা করা চলবে না, যদি ভোটের আগে স্থায়ীকরণ না করেন তাহলে ৭৫ হাজার ভোট বয়কট করতে বাধ্য হবো।

আমরা পেটের জ্বালায় ঝড়ঝঞ্ঝা উপেক্ষা করে মানুষকে বিপদ থেকে বাঁচানোর চেষ্টা করি, অথচ সরকার আমাদের দিকে তাকায় না। তাই আমাদের পেটে ভাত চাই নচেৎ বিষ চাই।

আমরা সমস্ত রকম ট্রেনিং নিয়ে তবেই এই ডিপার্টমেন্টের কাজে যোগ দিয়েছি। আমাদের কি সরকার এমনি এমনি নেয় না। তাহলে কেন ৩০ দিন কাজ পাবো না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক