শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

বুড়িচংয়ের নিমসারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : অবৈধ তেল মজুদে জরিমানা

Reporter Name / ৬৫ Time View
Update : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

মোহাম্মদ শাহাদাত আলম অন্তর : কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে ডিজেল ও অকটেন মজুদ করার দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

সোমবার ৬ এপ্রিল রাত গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার–পরিহলপাড়া মহাসড়কের পাশে অবস্থিত পারভেজ মবিল হাউজে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন।

অভিযানে প্রতিষ্ঠানটিতে অবৈধভাবে মজুদ রাখা ১ হাজার ৬৮৫ লিটার ডিজেল ও ৯৫ লিটার অকটেন উদ্ধার করা হয়। এ অপরাধে পারভেজ মবিল হাউজের মালিক পরিহলপাড়া এলাকার মৃত শাহ আলমের ছেলে সাইফুল ইসলাম রনিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। উদ্ধার করা তেল ভ্রাম্যমাণ আদালত জব্দ করে নিয়ে যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিহলপাড়ার পারভেজ মবিল হাউজের মালিক রনি দীর্ঘদিন ধরে চোরাই তেল মজুদ ও বিক্রির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় অতীতেও তিনি একাধিকবার পুলিশের হাতে আটক হয়েছেন। তার বিরুদ্ধে বিভিন্ন সময় পত্রিকায় সংবাদও প্রকাশিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক