শিরোনাম :
পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু পঞ্চগড়ে স্কুল প্রাঙ্গণে মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু কুমিল্লায় ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎ বিচ্ছিন্ন ২৭ হাজার গ্রাহক সাভারে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কলম বিরতি দুমকিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত দুমকিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত দুমকিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

বোদা থানা পঞ্চগড় জেলায় শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত

Reporter Name / ১৭৩ Time View
Update : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

এম আই আকাশ, বোদা,পঞ্চগড় : পঞ্চগড় জেলায় অপরাধ দম‌ন, আইন-শৃঙ্খলা প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রন, ওয়া‌রেন্ট তা‌মিল, মাদক উদ্ধার ও মামলা নিষ্প‌ত্তির জন‌্য বোদা থানা শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত হয়েছে।

জেলা পু‌লি‌শের মাষ্টার প‌্যারেড, মা‌সিক কল‌্যান সভা ও ক্রাইম কনফা‌রেন্স অনুষ্ঠানে বৃহস্পতিবার ১১ ডিসেম্বর পঞ্চগড় জেলা পুলিশ সুপার মোঃ র‌বিউল ইসলাম জেলার ৫ টি থানার ম‌ধ্যে ন‌ভেম্বর মাসে অপরাধ দম‌ন, আইন-শৃঙ্খলা প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রন, ওয়া‌রেন্ট তা‌মিল, মাদক উদ্ধার ও মামলা নিষ্প‌ত্তির জন‌্য শ্রেষ্ঠ থানা হি‌সে‌বে বোদা থানা‌কে পুরস্কার স্বরুপ ক্রেস্ট তুলে দেন। এ সময় জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তা সহ জেলার সকল অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

বোদা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সে‌লিম মা‌লিক শ্রেষ্ঠ থানার সম্মাননা স্মারক গ্রহণ করে গণমাধ্যমকর্মীদের জানান, আমি বোদা থানায় সদ্য যোগদান করেছি। আমার পূর্বের ষ্টেশন কুড়িগ্রাম জেলার রৌমারী থানাও নভেম্বর মাসে শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে। যেকোন পুরস্কার ই দায়িত্বশীলতার গতিকে বাড়িয়ে দেয়। এই পুরস্কার বোদা থানার সকল অফিসার এবং পুলিশ সদস্যদের অর্জন। আগামীতে এই সাফল্যকে ধরে রাখতে সকলের আন্তরিক সহযোগিতা চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক