শিরোনাম :
পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু পঞ্চগড়ে স্কুল প্রাঙ্গণে মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু কুমিল্লায় ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎ বিচ্ছিন্ন ২৭ হাজার গ্রাহক সাভারে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কলম বিরতি দুমকিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত দুমকিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত দুমকিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

বোদায় ছাত্র শিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

Reporter Name / ৯৮ Time View
Update : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব সংবাদদাতা, বোদা, পঞ্চগড় : পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ৬ ফেব্রুয়ারি বিকেলে সাতখামার ইসলামীয়া ফাজিল মাদ্রাসা চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেশে মিলিত হয়।মিছিলে জাতীয় ও দলীয় পতাকা, মাথায় ব্যাচ এবং লাল সবুজের গেন্জি পড়ে ছাত্রশিবিরের নেতাকর্মীরা অংশ নেয়।

উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে এ সময় উপজেলা জামায়াত আমীর জাহিদুর রহমান, জেলা ছাত্রশিবির সভাপতি রাশেদ, উপজেলা যুব বিভাগের সভাপতি সাদ্দাম হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

ইসলামি ছাত্রশিবির পঞ্চগড় জেলা সভাপতি রাশেদ বলেন, দেশগড়ার জন্য ছাত্রশিবির আদর্শিক ভাবে কাজ করে যাচ্ছে।ডাকসু,জাকসু,রাকসুতে ছাত্র শিবিরের যে বিজয় অর্জিত হয়েছে সেই ধারাবাহিকতা ভবিষ্যতেও মাঠ পর্যায়ে বজায় থাকবে ইনশাআল্লাহ।

বোদা উপজেলা জামায়াতে ইসলামের আমীর জাহিদুর রহমান বলেন, বাংলাদেশ ছাত্রশিবির সৎ, দক্ষ ও দেশপ্রেমিক মানুষ গড়ার অঙ্গিকার নিয়ে কাজ করে যাচ্ছে। এই তরুণদের মাধ্যমে আগামীতে ইসলামের বিজয় প্রতিষ্ঠা হবে বলে বিশ্বাস করি।

প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালী ও আলোচনা সভায় বিভিন্ন পর্যায়ের সাবেক ছাত্র শিবিরের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক