শিরোনাম :
পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু পঞ্চগড়ে স্কুল প্রাঙ্গণে মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু কুমিল্লায় ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎ বিচ্ছিন্ন ২৭ হাজার গ্রাহক সাভারে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কলম বিরতি দুমকিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত দুমকিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত দুমকিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

বোদায় পৌর এলাকার দুই ওয়ার্ডের সংসদীয় আসন পরিবর্তন হওয়ায় আনন্দ মিছিল 

Reporter Name / ১৬৮ Time View
Update : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

বোদা, পঞ্চগড় প্রতিনিধি : বোদা পৌর এলাকার সাতখামার ও কুড়ুলিয়া দুটি মৌজা পঞ্চগড় ২ সংসদীয় আসনে অন্তর্ভুক্ত হওয়ায় এলাকাবাসী আনন্দ মিছিল করেছে।

পঞ্চগড়ের বোদা পৌর এলাকার সাতখামার ও কুড়ুলিয়া দুইটি মৌজা (পৌর ৮ ও ৯ নং ওয়ার্ড) পঞ্চগড়-১ আসন থেকে পঞ্চগড়-২ সংসদীয় আসনে অর্ন্তভুক্ত হওয়ায় ওই এলাকার নাগরিকদের উদ্যোগে শুক্রবার ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশন বৃহস্পতিবার সংসদীয় আসনের সীমানা পুন: নির্ধারণ করে চুড়ান্ত তালিকা প্রকাশ করেছে। জানা যায়, পঞ্চগড় জেলার বোদা পৌরসভার সাতখামার ও কুড়ুলিয়া মৌজার কয়েকটি গ্রামের মানুষ বিগত দিনে পঞ্চগড়-১ সংসদীয় আসনে ভোট প্রধান করে আসছে। ওই এলাকা দুইটি বোদা পৌরসভার লাগোয়া হওয়ায় ২০০১ সালে বোদা পৌরসভা গঠনের সময় পৌরসভার অর্ন্তভুক্ত করা হয়। বোদা পৌরসভার অর্ন্তভুক্ত হলেও তারা শুধু পৌরসভার ভোট দিতে পারতো, জাতীয় নির্বাচনে পঞ্চগড়-১ আসনে ভোট প্রদান করতো। এলাকা দুইটি বোদা উপজেলা সদরের সাথে লাগোয়া, এখানকার বাসিন্দারা বোদায় হাট-বাজার,চিকি’সা সেবা গ্রহন করলেও দাপ্তরিক কাজে ২০ কিলোমিটার দূরবর্তী আটোয়ারি উপজেলায় যেতে হতো ফলে নাগরিকদের দীর্ঘদিনের দাবী ছিলো বোদা উপজেলায় অন্তর্ভুক্ত হওয়া।

এ মতাবস্থায় এলাকা দুইটি পঞ্চগড়-২ সংসদীয় আসনে অর্ন্তভুক্ত হওয়ায় মানুষের মাঝে খুশীর জোয়ার লক্ষ্য করা গেছে। গতকাল সন্ধ্যায় এলাকাবাসীর উদ্যোগে ইক্ষু কেন্দ্র জামে মসজিদ এলাকা থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে এক পথ সভার মধ্য দিয়ে শেষ হয়।এ সময় বক্তব্য রাখেন ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহাজাহান সিরাজ, ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন,সাংবাদিক মাজেদুল ইসলাম আকাশ, বিএনপি নেতা শাহাদাত আলম,হুমায়ুন কবীর প্রমুখ। আনন্দ মিছিলে ওই এলাকার হাজার হাজার মানুষ স্বত:স্ফুত ভাবে অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক