শিরোনাম :
পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু পঞ্চগড়ে স্কুল প্রাঙ্গণে মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু কুমিল্লায় ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎ বিচ্ছিন্ন ২৭ হাজার গ্রাহক সাভারে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কলম বিরতি দুমকিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত দুমকিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত দুমকিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

বোদায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোনামাছ অবমুক্ত ও ২ হাজার চারাগাছ বিতরণ 

Reporter Name / ১২৮ Time View
Update : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

এম আই আকাশ, বোদা, পঞ্চগড় : পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ‘র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও পোনামাছ অবমুক্ত কর্মসূচি পালন করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ‘র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড়ের বোদা উপজেলার ১ নং ঝলইশালশিরি ইউনিয়নে এ কর্মসূচি পালন করা হয়। বুধবার ৩সেপ্টেম্বর ঝলইশালশিরি ইউনিয়ন বিএনপির আয়োজনে বৃক্ষরোপণ ও পোনামাছ অবমুক্তকরন কর্মসূচি তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি’র পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।

জানা যায়, বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রধান অতিথি ফরহাদ হোসেন আজাদ আধামন পোনামাছ অবমুক্ত সহ ২ হাজার চারাগাছ জনসাধারণের মাঝে উপহার হিসেবে প্রদান করেন। এবং সামাজিক বনায়নের গুরুত্ব তুলে ধরে সচেতনতা মূলক বক্তব্য তুলে ধরেন।

এ সময় ইউনিয়ন বিএনপি ‘র সভাপতি ইদ্রিস আলীর সভাপতিত্বে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক