শিরোনাম :
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে আকাশে মেঘের ঘনঘটা : হাওরপাড়ে কৃষকের চোখে কান্নার জল হাওরবাসীর আহাজারি: নির্বাচনের সময় নেতাদের অভাব নেই, বিপদের সময় কেউ নেই বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনগনের জীবনযাত্রা : শিক্ষা র্থীদের পড়াশুনা মারাত্মকভাবে ব্যাহত ৬০ বিজিবির অভিযানে ৮৪ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় ২ ডজন মামলার আসামি রেজাউলের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও থানা ঘেরাওয়ের হুমকি আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে লড়াই করা একজন প্রবীণ সাংবাদিককে হয়রানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়

Reporter Name / ১১১ Time View
Update : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

জেসমিন জুঁই : জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং প্রখ্যাত সাংবাদিক শওকত মাহমুদের অন্যায় ও অগ্রহণযোগ্য গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আজ এক যৌথ বিবৃতিতে জনতা পার্টি বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন এবং ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ আসাদুজ্জামান বলেন, “শওকত মাহমুদের মতো একজন বরেণ্য সাংবাদিক, গণতন্ত্রকামী নেতা ও পেশাজীবী সমাজের সম্মানিত ব্যক্তিত্বকে যেভাবে গ্রেফতার করা হয়েছে, তা গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকারের চরম লঙ্ঘন। মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে আজীবন লড়াই করা এমন একজন প্রবীণ সাংবাদিককে হয়রানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

নেতারা আরও বলেন, “সরকার ভিন্নমত দমনে ধারাবাহিকভাবে যে কঠোরতা প্রদর্শন করছে, শওকত মাহমুদের গ্রেফতার তার আরেকটি স্পষ্ট দৃষ্টান্ত। আমরা তাঁর গ্রেফতারের তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।”

বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে, শওকত মাহমুদ দেশের গণতান্ত্রিক আন্দোলনের একজন সাহসী ও নিবেদিত নেতা। বর্তমানে তিনি একটি রাজনৈতিক জোট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এমন সময়ে তাঁর গ্রেফতার আমাদের মনে গভীর ষড়যন্ত্রের আশঙ্কা সৃষ্টি করছে। আমরা শওকত মাহমুদের অবিলম্বে মুক্তি এবং তাঁর ওপর চালানো হয়রানিমূলক পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক