শিরোনাম :
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে আকাশে মেঘের ঘনঘটা : হাওরপাড়ে কৃষকের চোখে কান্নার জল হাওরবাসীর আহাজারি: নির্বাচনের সময় নেতাদের অভাব নেই, বিপদের সময় কেউ নেই বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনগনের জীবনযাত্রা : শিক্ষা র্থীদের পড়াশুনা মারাত্মকভাবে ব্যাহত ৬০ বিজিবির অভিযানে ৮৪ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় ২ ডজন মামলার আসামি রেজাউলের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও থানা ঘেরাওয়ের হুমকি আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

মাদকমুক্ত সমাজ গড়তে বোদায় ন্যায় সংঘ একতা ক্লাবের উদ্বোধন 

Reporter Name / ৮৩ Time View
Update : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

এম আই আকাশ, বোদা, পঞ্চগড় : “নেশা ছেড়ে কলম ধরি” মাদক মুক্ত সমাজ গড়ি”এই স্লোগান কে ধারণ করে পঞ্চগড়ের বোদায় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হলো ন্যায় সংঘ একতা ক্লাব।

শনিবার বিকেলে বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের সিপাইপাড়া বামনহাট এলাকায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পঞ্চগড় জেলার মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তা এ এস এম ময়নদ্দীন কবির, এ সময় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জহিরুল ইসলাম, প্রেসক্লাব সহ সভাপতি মাজেদুল ইসলাম আকাশ, বাংলাদেশ ইসলামি আন্দোলনের ইউনিয়ন সভাপতি ইমদাদুল হক ন্যায় সংঘ ক্লাবের সভাপতি আনোয়ারুল হক বিপ্লব, সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামী, প্রধান উপদেষ্টা আজিমুল হক প্রমুখ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে উদ্বোধনী আলোচনা সভায় বক্তারা বলেন, মাদককে ঠেকাতে হলে আগে নিজের পরিবার থেকে শুরু করতে হবে, পরিবারের বা আত্মীয়-স্বজনের মধ্যে কেউ মাদক সেবন বা মাদক বিক্রি করে কিনা, তা নিশ্চিত করে অন্যদের উপর নজর রাখতে হবে। মাদক নিয়ন্ত্রণ ও প্রতিরোধে দরকার স্থানীয়দের ঐক্যমত এবং প্রশাসনের সার্বিক সহযোগিতা। সমষ্টিগত ভাবে চেষ্টা করলে নিজ নিজ এলাকা থেকে মাদক সেবন ও বিক্রি প্রতিরোধ করা সম্ভব। এভাবেই একে অপরকে সহযোগিতা করার প্রত্যয় অতিথি ও স্থানীয়দের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক