শিরোনাম :
পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু পঞ্চগড়ে স্কুল প্রাঙ্গণে মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু কুমিল্লায় ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎ বিচ্ছিন্ন ২৭ হাজার গ্রাহক সাভারে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কলম বিরতি দুমকিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত দুমকিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত দুমকিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

মুভি বাংলা টেলিভিশন ও আলভী গ্রুপের মিডিয়া প্রতিষ্ঠানের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name / ২৭৬ Time View
Update : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫

স্টাফ রিপোর্টার গাজীপুর : আজ সোমবার ২৬ জানুয়ারি দেশের প্রথম তথ্য মন্ত্রণালয় অনুমোদিত আইপি টেলিভিশন মুভি বাংলা টেলিভিশন, দৈনিক আলোর সময়, এবং আওয়ার নিউজ টুয়েন্টি ফোর ডট কম এর প্রতিনিধি সম্মেলন সাভারের আমিন বাজারের কল্লোল রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে।

আয়োজনে আলভী গ্রুপের মিডিয়া প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত সাংবাদিক, কলাকৌশলী এবং কর্মীদের সক্রিয় অংশগ্রহণ ছিল লক্ষ্যণীয়। দিনব্যাপী নানা আয়োজন এবং প্রাণবন্ত পরিবেশের মধ্য দিয়ে সম্মেলনটি উদযাপিত হয়।

আলভী গ্রুপের চেয়ারম্যান গোলাম মুক্তাদীর আলভীর নেতৃত্বে এই মিডিয়া প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে তথ্য, সংবাদ, এবং বিনোদনমূলক অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আসছে। তাদের প্রচেষ্টায় গণমাধ্যমের নতুন দিক উন্মোচিত হয়েছে এবং প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে জনগণকে সঠিক তথ্য ও বিনোদন পৌঁছে দেওয়ার লক্ষ্য পূরণ হয়েছে।

সম্মেলনে আলভী গ্রুপের চেয়ারম্যান জানান, “মুভি বাংলা টেলিভিশন শুধুমাত্র বিনোদন নয়, এটি একটি প্ল্যাটফর্ম যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি দেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করছে। আমাদের টিমের কঠোর পরিশ্রম ও দর্শকদের ভালোবাসা এই সফলতার মূল চাবিকাঠি।”

প্রতিনিধি সম্মেলনে কর্মরত সাংবাদিক এবং মিডিয়া কর্মীরা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং আগামীর চ্যালেঞ্জ মোকাবিলা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল সাংস্কৃতিক পরিবেশনা, যা উপস্থিত সকলের মন জয় করে নেয়।

আলভী গ্রুপের মিডিয়া উদ্যোগ দেশের গণমাধ্যমের উন্নয়নে একটি মাইলফলক হয়ে উঠেছে। তাদের উদ্ভাবনী চিন্তাভাবনা ও প্রতিশ্রুতি দেশীয় গণমাধ্যমের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক