শিরোনাম :
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে আকাশে মেঘের ঘনঘটা : হাওরপাড়ে কৃষকের চোখে কান্নার জল হাওরবাসীর আহাজারি: নির্বাচনের সময় নেতাদের অভাব নেই, বিপদের সময় কেউ নেই বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনগনের জীবনযাত্রা : শিক্ষা র্থীদের পড়াশুনা মারাত্মকভাবে ব্যাহত ৬০ বিজিবির অভিযানে ৮৪ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় ২ ডজন মামলার আসামি রেজাউলের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও থানা ঘেরাওয়ের হুমকি আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

রাজিবপুরে স্কুল ফিডিং এ ব্যাপক অনিয়ম

Reporter Name / ১২৮ Time View
Update : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

আতাউর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজিবপুরে স্কুল ফিডিং এ চলছে ব্যাপক অনিয়ম। মানা হচ্ছে না রুটিন। ঠিকাদারি প্রতিষ্ঠান সম্পর্কে জানে না শিক্ষা অফিসার। শিক্ষার্থী ঠিকমত পাচ্ছে না স্কুল ফিডিং। সব মিলে জগা খিচুরি অবস্থা। বিষয়টি নবাগত কুড়িগ্রাম জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে।

জানাগেছে, সারা দেশে স্কুল ফিডিং শুরু হয়েছে ১৭ নভেম্বর থেকে। অথচ জেলার চর রাজিবপুরে শুরু হয়েছে ২ দিন পর থেকে। গত ৪ কর্ম দিবসে শিক্ষার্থীরা পায়নি রুটিন অনুযায়ী স্কুল ফিডিং। অভিযোগ পেয়ে বৃহস্পতিবার কয়েকটি বিদ্যালয়ে সরে জমিনে গিয়ে সত্যতা পাওয়া গেছে। কোন বিদ্যালয়ে স্কুল ফিডিং দেয়া হয়নি। রাজিবপুর সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরুতজ্জামান ও সহকারী শিক্ষক সাবিনা জানান, গত ৪ দিন রুটিন অনুযায়ী দেয়া হয়নি শিশুদের খাবার।  বৃৃহস্পতিবার কোন ফিডিং পায়নি শিক্ষার্থীরা।

রুটিন অনুযায়ী দেখাগেছে, প্রতি শিক্ষার্থী সপ্তাহে ৩দিন পাবে ১২০গ্রাম বনরুটি ও ১টি করে সিদ্ধ ডিম। ১দিন পাবে বনরুটি ও ইউএইচটি দুধ। আর ১দিন পাবে ফর্টিফাইড বিস্কুট ও দেশীয় ফল কলা।

অথচ শিক্ষার্থীরা প্রথম ২ দিন পেয়েছে ২টি করে পাউরুটি, ১দিন পেয়েছে শুধু ১টি আধা পাকা কলা আর ১দিন পেয়েছে শুধু ১টি সিদ্ধ ডিম। বৃহ্সপতিবার দেওয়া হয়নি।

এতে প্রতিটি স্কুলে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকের মাঝে চলছে চরম ক্ষোভ।

শিক্ষা অফিস সুত্রে জানাগেছে, চর রাজিবপুর উপজেলায় ৫৭ টি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৯ হাজার ৭৪৯ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে প্রায় আড়াই হাজার রয়েছে প্রাক শ্রেণির। যাদের দুপুর ১২টার মধ্যে ছুটি হয়ে যায়।

অভিযোগে আরও জানাগেছে, স্কুল ফিডিং যা দেয় তাও সঠিক সময়ে বিদ্যালয়ে পৌঁছাতে পারেনা। ফলে অধিকাংশ প্রাক শ্রেণির শিক্ষার্থীরা ফিডিং এর জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় অথবা অনেকই ফিডিং না নিয়েই খালি হাতে চলে যেতে বাধ্য হয়।

বালিয়ামারী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সুরভি, মীম ও চায়না জানান স্কুল ফিডিং এর অনিয়মের কথা।

রাজিবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু এনাছ জানান, ঠিকাদার স্থানীয় না হওয়ায় স্কুল ফিডিং এর এই দূরাবস্থা।

এ ব্যাপারে রাজিবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, কে বা কারা ঠিকাদার আমি জানতাম না। তবে বুধবার একজন আমার সাথে দেখা করেছিল। বিভিন্ন অনিয়মের কথা প্রধান শিক্ষকগণ অভিযোগ করেছে। আমি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক