শিরোনাম :
পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুনের নেপথ্যে ছিনতাইকারী চক্র, গ্রেফতার ৫ কারেন্টের বাজার যাত্রী ছাউনির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ছয় দফা মেনে নিন ভাঁট ফুল কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা সন্দেহভাজন ৪ জন আটক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

রূপসায় ৭০টি ভূমিহীন পরিবারের মানববন্ধন

Reporter Name / ৩৩০ Time View
Update : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

মোঃ মাসুম সরদার : খুলনার রূপসায় সরকারী লীজকৃত জমি থেকে উচ্ছেদের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ ৩ আগস্ট রবিবার বেলা ১১ টায় ৭০ টি ভুক্তভোগী ভূমিহীন পরিবারের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ভূক্তভোগীরা বলেন, আমরা খুলনা জেলার রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের ৭০টি ভূমিহীন পরিবার। ১৯৮০ সাল হতে স্থানীয় সহকারী কমিশনার (ভূমি)’র কার্যালয় হতে বন্দবস্তের মাধ্যমে বৈধ ভাবে লিজকৃত জমিতে শান্তিপূর্ণ ভাবে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছি এবং উক্ত জায়গায় ঘর নির্মান করে নিয়মিত সরকারী রাজস্ব পরিশোধ করে আসছি। সম্প্রতি ১৯৯০ সালের একটি দলিল দেখিয়ে আমাদের বিরুদ্ধে উচ্ছেদের নোটিশ প্রদান করা হয়েছে। আমরা মনেকরি, এই ধরণের নোটিশ অন্যায্য ও হয়রানিমূলক। উক্ত দলিলটি আমাদের পূর্ববর্তী সরকারি বন্দবস্তের মাধ্যমে ও দখলকারীগণ অগ্রাহ্য করে; আমাদের দীর্ঘদিনের বসবাস, সামাজিক স্থিতিশীলতা এবং মানবাধিকারকে লংঘন করছে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ইসমাইল মুন্সি। এ সময় উপস্থিত ছিলেন অইজুল, হানিফ, মো: সিদ্দিকুর রহমান, মো: মোস্ত ফকির, বিল্লাল শিকদার, মো: মাহাবুর সরদার, মুরাদ সরদার, ইউনুস সরদার, এনায়েত সরদার, শরিফুল সরদার, মো: আবু শেখ, সৌরভ সরদার, ইসরাইল পাইক, জাহিদ সরদার, মো: নুরইসলাম শেখ, শাহিন, হিশার, সালমা, নুর জাহান, নাইম, মুরা, ছনিয়া খাতুন, খাদিজা, জোমিলা, মুনু, জামির, আরুন, মেহেরুন, আঙ্গুরা, ফরিদা প্রমুখ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক