কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার বুড়িচংয়ে বিশেষ অভিযান চালিয়ে ২ মণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২, এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়।
মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি রাতে বুড়িচং থানাধীন কালাকচুয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা যথাক্রমে :-১. মোঃ আবির (৩০), পিতা- মোঃ আনোয়ার হোসেন, গ্রাম- কাঁচেরকোলঁ, থানা- শৈলকোপা, জেলা- ঝিনাইদহ।২. মোঃ সজিব (২২), পিতা- মোঃ শিপন, গ্রাম- ঝাকুনিপাড়া, থানা- কোতয়ালী মডেল, জেলা- কুমিল্লা।
র্যাব জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে কালাকচুয়া এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এসময় একটি সন্দেহভাজন কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি করলে সেটির ভেতর থেকে ৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা সংগ্রহ করে আসছিল। পরবর্তীতে এসব মাদক তারা কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করত।
র্যাব আরও জানায়, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।