রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

শাল্লায় কৃষকের জমি ক্ষতিগ্রস্তের অভিযোগ

Reporter Name / ১৯ Time View
Update : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

তৌফিকুর রহমান তাহের, বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় নদীর তীরে স্থায়ী বাঁধ নির্মাণকে কেন্দ্র করে এক ক্ষুদ্র কৃষকের জমি ক্ষতিগ্রস্ত হওয়ায় সংবাদ সম্মেলন করেন। ভুক্তভোগী কৃষক পিকলু তালুকদার বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিকার চেয়ে আবেদন জানিয়েছেন।

লিখিত অভিযোগে তিনি জানান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতায় দাড়াইন নদীর তীরে শাল্লা সদর ব্রিজ থেকে মুক্তারপুরের ব্রিজ পর্যন্ত হাওরের ফসল রক্ষায় প্রায় দুই বছর ধরে স্থায়ী বাঁধ নির্মাণ কাজ চলমান রয়েছে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী বাঁধটি নদীর পাড় ঘেঁষে নির্মাণ হওয়ার কথা থাকলেও পরবর্তীতে তা পরিবর্তন করে তার নিজস্ব তফসিলভুক্ত জমির উপর দিয়ে নির্মাণের উদ্যোগ নেয়া হয়।

তিনি আরও অভিযোগ করেন, এতে তার আবাদি জমির বড় ধরনের ক্ষতি হয়েছে এবং ভবিষ্যতেও ক্ষতির আশঙ্কা রয়েছে। অথচ এ বিষয়ে তাকে কোনো প্রকার নোটিশ দেওয়া হয়নি বলেও দাবি করেন তিনি।

ভুক্তভোগী জানান, বিষয়টি নিয়ে তিনি গত ১১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এবং ১৯ ফেব্রুয়ারি সুনামগঞ্জ জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করলেও এখনো কোনো প্রতিকার পাননি।

এ অবস্থায় তিনি প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন, যাতে তার জমির ক্ষতি এড়ানো যায় এবং ন্যায়বিচার নিশ্চিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক