শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

সরকারের দুর্বলতায় সীমান্তে বারবার পুশইন : ফয়জুল করীম

Reporter Name / ১৪১ Time View
Update : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

রাজিবপুর (কুুড়িগ্রাম) প্রতিনিধি : ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, “সরকার দুর্বল বলেই ভারত তাদের বাংলা ভাষাভাষী নাগরিকদের বাংলাদেশে পুশইন করছে। সরকার যদি শক্তিশালী হতো, তাহলে এ ধরনের ঘটনা ঘটতো না বা তারা এ ধরণের ঘটনা ঘটানোর সাহস করত না।”

শনিবার (১৯ জুলাই) বিকেলে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা শিশু পার্ক মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণসমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফয়জুল করীম আরও বলেন, “সাম্প্রতিক সময়ে দেশে চাঁদাবাজি, খুন, ধর্ষণ ও রাহাজানির মতো অপরাধ আশঙ্কাজনকভাবে বেড়েছে। ২০২৪ সালের জুলাই মাসে যে আন্দোলন হয়েছিল তা বৈষম্য দূর করার উদ্দেশ্যে, কিন্তু বাস্তবচিত্র হলো-সেই বৈষম্য এখন আরও বৃদ্ধি পেয়েছে। যে দাবির জন্য মানুষ জীবন দিয়েছে, সেই দাবি আজও অধরা।”

তিনি বলেন, “আমরা চাই দেশে পিআর (আনুপাতিক প্রতিনিধিত্বমূলক) পদ্ধতিতে নির্বাচন হোক। এতে করে সংসদে সকল দলের সুষম অংশগ্রহণ নিশ্চিত হবে, একক দলের আধিপত্য থাকবে না। এর ফলে নতুন করে কোনো স্বৈরাচার জন্মের সুযোগ সৃষ্টি হবে না এবং জনগণকে নিজেদের দাবি আদায়ের জন্য বারবার রাজপথে নামতে হবে না।”

বক্তব্যের শেষে তিনি কুড়িগ্রাম-৪ আসনে ‘হাত পাখা’ প্রতীকের প্রার্থীর নাম ঘোষণা করেন এবং তাকে নির্বাচিত করে সংসদে পাঠাতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

গণ সমাবেশে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-৪ আসনের মনোনীত প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ রৌমারী উপজেলা শাখার সেক্রেটারী সহকারী অধ্যাপক মো. হাফিজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সহসভাপতি অধ্যক্ষ মাও: নুর বখত্ মিয়া, চর রাজিবপুর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মোহাম্মদ ইমাম হোসাইন, রৌমারী উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক সভাপতি মাওলানা আক্তার হোসেনসহ ইসলামী আন্দোলন বাংলাদেশের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক