শিরোনাম :
“সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ’’ এর উদ্যোগে শিক্ষক কর্মচারীদের মানববন্ধন  বোদায় বাসা বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ শ লিটার পেট্রোল জব্দ; ২ জনের কারাদণ্ড ভিডিও ধারণ করতে বাধা দেয়ায় জেলা প্রশাসকের সভা বর্জন করল সাংবাদিকরা  তেঁতুলিয়ায় কৃষককে বিনামূল্য গ্রীষ্মকালীন মুগডাল, আউশ ধান তিল বীজ বিতরণ জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কায় পথচারী নিহত বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তহারা দলের রূপনগর থানা আহবায়ক কমিটির সম্মেলন বালু ধ্বসে শাহ আলমের মৃত্যু : বিল্লালকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে মামলা  দুমকিতে এডিএস এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের পদক প্রদান
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:০২ অপরাহ্ন

সলঙ্গায় যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name / ২১৭ Time View
Update : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

মোঃ আখতার হোসেন হিরন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি  : সিরাজগঞ্জের সলঙ্গায় জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সলঙ্গা থানা যুবদলের আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,স্বেচ্ছায় রক্তদানের মধ্য দিয়ে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার সকালে বাজারের কদমতলা চত্ত্বরে অস্থায়ী ক্যাম্পে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ সময় থানার বিভিন্ন এলাকা থেকে আগত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আসা নেতাকর্মীদের উপস্থিতি যেন থানা সদরে এক মিলন মেলায় পরিণত হয়। স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধন ও প্রতিষ্ঠা বার্ষিকীতে থানা যুবদলের আহবায়ক রাশেদুল হাসান পাপনের সভাপতিত্বে সদস্য সচিব শাহীন রেজার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন সলঙ্গা-উল্লাপাড়া সংসদীয় আসনের সাবেক এমপি এম আকবর আলী। বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হেলাল সরকার,সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান লেনিনসহ থানা বিএনপি এবং তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন  থেকে আগত যুবদলের নেতা ও কর্মীবৃন্দ।

পরিশেষে ৪৬ তম যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আত্মার মাগফিরাত কামনা ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনাসহ দেশের বৈষম্য বিরোধী আন্দোলনে যারা মৃত্যুবরণ করেছেন এবং অসুস্থ রয়েছেন তাদের জন্য বিশেষভাবে দোয়া করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক