শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন এর ময়মনসিংহ জেলা কমিটি অনুমোদিত

Reporter Name / ১৮৬ Time View
Update : সোমবার, ১২ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : শেখ আলী হোসেন রনি-সভাপতি ও মোঃ সামদানী হোসেন বাপ্পীকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির ব্যবস্থাপনা পরিচালক তালুকদার রুমী, দৈনিক পাঞ্জেরী পত্রিকার, নির্বাহী সম্পাদক, ভাইস প্রেসিডেন্ট ফজলুর রহমান জুলফিকার, দৈনিক দিনের আলো পত্রিকার সম্পাদক । কার্যনির্বাহী সদস্য এস,এম বদরুল আলম, ভারপ্রাপ্ত সম্পাদক দৈনিক সবুজ বিপ্লব। মো: সালে আহম্মেদ, বিশেষ প্রতিনিধি, ডিপিসি বাংলা টিভি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাহবুব রেজা করিম মুরাদ ময়মনসিংহ জেলার সর্বোচ্চ আয়কর দাতা, উদ্ভোধকঃ ছিলেন অধ্যাপক শেখ আমজাদ আলী, সভাপতি, গভর্নিং বডি, নাসিরাবাদ কলেজ, ময়মনসিংহ। মুখ্য আলোচক ছিল এস.এম.সফিকুল হায়দার মুকুল (প্রিন্সিপাল), ময়মনসিংহ মহাবিদ্যালয়। মুখ্য আলোচক এস.এম.সফিকুল হায়দার মুকুল (প্রিন্সিপাল), ময়মনসিংহ মহাবিদ্যালয়। বিশেষ অতিথি ছিলেন মোঃ ইকরাম এলাহী খান বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক, ময়মনসিংহ। জনাব এখলাস উদ্দিন খান প্রিন্সিপাল, ময়মনসিংহ কমার্স কলেজ, ময়মনসিংহ। মোঃ জাহিদ হাসান, সদর সাব রেজিষ্ট্রার, ময়মনসিংহ। আশফাক উদ্দিন আহমেদ, প্রিন্সিপাল, মাইজবাড়ী টেকনিক্যাল এন্ড বিএম কলেজ, ময়মনসিংহ। মোঃ শফিকুল ইসলাম খান অফিসার ইনচার্জ কোতয়ালী মডেল থানা, ময়মনসিংহ। লায়ন মোঃ ইউসুফ আলী রিমন প্রধান নির্বাহী সম্পাদক-দৈনিক উন্নয়ন-সংবাদ, পরিচালক-আমীরা হাউজিং লিমিটেড, মেম্বার বাংলাদেশ ক্রাইম রিপোটার্স কাউন্সিল। মোঃ আবু সাঈদ ফরহান, সাংগঠনিক সম্পাদক, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদল। জয়ীতা তনু সভাপতি, সেতুবন্ধন কল্যাণ সমিতি, ময়মনসিংহ। আশিকুর রহমান যুগ্ম আহ্বায়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলা শাখা। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন বলেন, সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক, স্বেচ্ছাসেবী সাংবাদিক সংগঠন, বৃহত্তর সাংবাদিক জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণের ভিত্তিতে বিভিন্ন স্তরের সাংবাদিকদের অধিকার রক্ষা, প্রশিক্ষণ, এবং পেশাগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সংস্থাটি প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের একটা ব্যতিক্রমধমী সাংবাদিকদের সংগঠন, ইহার লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বলেন, ১। কোনো অসহায় সাংবাদিক মৃত্যুবরণ করিলে তার দাফন কাপনের সম্পূর্ণ খরচ ফাউন্ডেশন বহন করবে। মৃত সাংবাদিক এর পরিবারকে এককালিন ১০ হাজার টাকা হইতে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করবে। তার পরিবারের সন্তানরা ছোট হলে তাদের পড়া লেখার দ্বায়ীত্ব ফাউন্ডেশন বহন করবে। তার ছেলে মেয়েরা বড় এবং অকর্মীক হলে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করিবে।

২। প্রতিটি জেলায় জেলায় সাংবাদিকদের প্রশিক্ষন দেয়ার জন্য টেনিং সেন্টার খোলার ব্যবস্থা করবে।

৩) বিভাগ গুলোতে সাংবাদিকদের হাসপাতালের করার ব্যবস্থা করবে।

৪) প্রতিটি জেলাশহরে সাংবাদিকদের একটি স্কুল ও একটি মাদ্রাষা করার ব্যবস্থা করবে।

৫) মেয়ে সাংবাদিকদের জন্য টেইলারিং, কম্পিউটার, হান্ডিক্যাপ, রেসিপি, অনলাইন মার্কেটিং, আউটসোসসিং প্রশিক্ষনের ব্যবস্থা করবে।

৬) আইনি সহযোগিতার জন্য প্রতিটি জেলায় তিনজন করে অ্যাডভোকেট নিয়োগ করবে।

৭) জেলা ও থানা পর্যায়ে তিনজন করে ডাক্তার নিয়োগের ব্যবস্থা করবে।

৮) কারামুক্ত কয়েদী সাংবাদিকদের পুনবাসন এর ব্যবস্থা করবে।

৯) প্রতিটি জেলার লং রোডের গাড়ী, বিনোদন কেন্দ্র, টোল প্লাজা, বিমান, লন্স, ট্রেন, মেট্রোরেলসহ অধিকতর সুযোগ সুবিধার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে।

১০) সাংবাদিকের আর্থ-সামাজিক উন্নয়ন, পেশার মান উন্নয়নের উচ্ছতর প্রশিক্ষণের ব্যবস্থা করা। প্রয়োজনে উচ্ছ শিক্ষার জন্য বিদেশে প্রেরণ করা। বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্মেলন ও প্রশিক্ষণে সাংবাদিক প্রতিনিধি প্রেরণ করা।

উক্ত কমিটি সহ-সভাপতি, মোঃ জাহাঙ্গীর আকন্দ- দৈনিক আজকের ময়মনসিংহ, প্রদীপ বিশ্বাস, দৈনিক সকালের সময় ও স্বজন, মোঃ আব্দুল হাকিম, দৈনিক আলোকিত ময়মনসিংহ, যুগ্ম সাধারণ সম্পাদক,সানোয়ার ইসলাম মামুন, দৈনিক সোনালী কন্ঠ, মো। মারুফ হোসেন, দৈনিক আইন বার্তা, সাংগঠনিক সম্পাদক,আবু জার আল গিফার,দৈনিক নওরোজ, সহ-সাংগঠনিক সম্পাদক,রাজিব রানা, এসএফ টেলিভিশন, অর্থ সম্পাদক, রায়হান আহামেদ, দৈনিক এশিয়া বাণী, শিক্ষা ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, আশিকুল আলম আল মেহেদী শুভ, সাপ্তাহিক রাতদিন, আইন বিষয়ক সম্পাদক, এডভোকেট আনিছুজ্জামান মোল্লা, এডভোকেট জজকোর্ট, ময়মনসিংহ, সাংস্কৃতিক সম্পাদক, মোঃ রবিন হোসেন, নিউজ ২১ ক্যামেরা পার্সন। ২০২৫-২০২৭ দুই বৎসর এর জন্য কমিটি অনুমোদিত হলো।

সার্বিক সহযোগিতায় ছিলেন, মোঃ সানোয়ার ইসলাম মামুন। আবু জার আল সিফার, রায়হান আহমেদ। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন রাসেল ও বিভিন্ন প্রিন্টমিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক