শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ৮ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

Reporter Name / ৭০ Time View
Update : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

কুমিল্লা প্রতিনিধি : ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি-এর সুনিপুণ পরিকল্পনায়  শুক্রবার ১০ এপ্রিল সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালিত হয়।

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ (বিজিবি)

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাজিয়াতলী ও চন্ডিদার বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল, শংকুচাইল ও খারেরা বিওপির টহলদল এই অভিযান চালায়।

উক্ত অভিযানের মধ্যে রয়েছে ১টি মাইক্রোবাস, বিভিন্ন প্রকার কসমেটিক্স, বাজি, জিরা, বাসমতি চাউল, ফুসকা, কফি, রেডবুল এনার্জি ড্রিংকস এবং ব্লেজারের কাপড়,গরু, চিংড়ি মাছের রেনু এবং একোরিয়াম মাছ, বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ এবং মদ উদ্ধার করা হয়।

জব্দকৃত মালামালের বাজারমূল্য ১ কোটি ৭ লক্ষ ৬৭ হাজার ৪২০ টাকা।

বিজিবি জানায়, “সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এই ধরনের কঠোর আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

বিজিবি আরও জানায়, জব্দকৃত চোরাচালানী মালামালগুলো কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। এছাড়া উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলো ধ্বংস করার উদ্দেশ্যে ব্যাটালিয়ন সদর দপ্তরের মাদক স্টোরে জমা রাখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক