শিরোনাম :
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে আকাশে মেঘের ঘনঘটা : হাওরপাড়ে কৃষকের চোখে কান্নার জল হাওরবাসীর আহাজারি: নির্বাচনের সময় নেতাদের অভাব নেই, বিপদের সময় কেউ নেই বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনগনের জীবনযাত্রা : শিক্ষা র্থীদের পড়াশুনা মারাত্মকভাবে ব্যাহত ৬০ বিজিবির অভিযানে ৮৪ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় ২ ডজন মামলার আসামি রেজাউলের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও থানা ঘেরাওয়ের হুমকি আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

সুনামগঞ্জের নৌপথে শ্রমিকদের দাবী আদায়ের লক্ষ্যে সরকার নির্ধারিত হারে টোল আদায়

Reporter Name / ১৪৬ Time View
Update : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলার বিআইডব্লিউটিএ,টোল ট্যাক্স, খাস কালেকশন, উপজেলা নৌকা ঘাট, পাটলাই কোডগাড়ি ও যাদুকাটা নদীর রয়েলিটি শ্রমিকদের দাবি আদায়ের লক্ষ্যে সরকার নির্ধারিত হারে টোল আদায় করছেন ইজারাদার এবং স্থানীয় প্রশাসন। এতে করে বিপুল পরিমাণ রাজস্ব বৃদ্ধি পাচ্ছে সরকারের। পাশাপাশি হাজারো নৌ-শ্রমিক এবং বালু-পাথর ব্যবসায়িদের মনে স্বস্থি ফিরে এসেছে।

শুক্রবার ১২ ডিসেম্বর সকালে সরেজমিন নৌপথ ঘুরে খোজ নিয়ে জানা যায়, আবুয়া বিআইডব্লিউটিএ, টোল ট্যাক্স, খাস কালেকশন এবং যাদুকাটা নদীর রয়েলিটি  সরকারের নিয়োগকৃত ইজারাদাররা সরকার নিধারিত হারে টোল আদায় করছেন।

সম্প্রতি ওই সমস্ত নৌকাঘাট ও রয়েলিটি ইজারাদারের মেয়াদও প্রায় শেষের দিকে। কিন্তু বিগত অর্থ বছরে খাস কালেকশনে আগ্রহী উপযুক্ত দরদাতা না পাওয়ায় এবং মামলা সংক্রান্ত জটিলতা থাকায় এসব নৌকাঘাটের ইজারা প্রদান করা সম্ভব হয়নি। যার ফলে খাস কালকশনের মাধ্যমে সরকার নিধারিত হারে টোল আদায় করা হচ্ছে ।

তাহিরপুর উপজেলার অন্যতম প্রাকৃতিক খনিজ সম্পদ বালু-পাথর মিশ্রিত কোয়ারীর রয়েলিটি ও টোল ট্যাক্স নদীর উভয় পাশে নৌকাঘাটের টোল চার্ট টাঙ্গিয়ে টোলচার্টে প্রদত্ত হার মোতাবেক শুধুমাএ ঘাট ব্যবহারকারী মালবাহী ভলগেট,বাজ, দেশীয় বড় নৌকা, ছোট নৌযানের নিকট থেকে রশিদের মাধ্যমে টোল আদায় করা হচ্ছে।

উক্ত নৌকাঘাট ব্যবহারকারী কয়েকটি পরিবহন নৌকার সুকানীর সাথে কথা হলে তারা জানায়, ঘাট ব্যবহারকারী নৌযানসমূহ শুধুমাত্র টোলচার্টে উল্লেখিত হারে কোন রকম জোর জবরদস্তি ছাড়াই রশিদের মাধ্যমে টোল আদায় করা হচ্ছে।

যাদুকাটা নদীর উভয় পাশে কার্গো বা দেশীয় বালু পাথর ও অন্যান্য সকল ধরনের মালামাল বহনকারী যাত্রীবাহী ছোট নৌকা (অনুর্দ্ধ ৩০০০ টাকা থেকে মালবাহী ভলগেট/কার্গো/বার্জ উর্দ্ধে ৪০০০ টাকা হারে টোল আদায় করা হচ্ছে।

আবুয়া নদীতে চলাচলকারী বালুবাহী সততা নৌ পরিবহনের সুকানী সংগ্রামপুর গ্রামের বাসিন্দা আইনুল হক বলেন, আমার দেশীয় মালবাহী বড় নৌকা আমার কাছ থেকে রশিদের মাধ্যমে ২৭০০ টাকা টোল নিয়েছে বিআইডব্লিউটিএ ইজারাদার। যে টাকা টোল দিয়েছি তা সরকার নির্ধারিত টোল।

সুহালা গ্রামের নৌ পরিবহনের সুকানী ফারুক মিয়া বলেন, আমার ১শত মেঃ টনি দেশীয় ছোট নৌকা আমি ২৫০০ টাকা টোল দিয়েছি। এই টোল আদায়ে শ্রমিক এবং আমাদের ব্যবসায়িদের মনে স্বস্থি ফিরে এসেছে। টোল আদায়ে কোন রকম জোর জবরদস্তী করা হচ্ছে না। একই চিত্র বিআইডব্লিউটিএ ঘাট সহ উপজেলার খাস কালেকশনকৃত পাটলাই নৌকাঘাট এবং কোডগাড়িতে।

নাম প্রকাশে অনিচ্ছুক তাহিরপুর উপজেলার লাউড়েরগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ি বলেন, সরকারী নিয়মনীতি অনুসারে টোল এবং খাস কালেকশনকৃত নৌকাঘাটগুলো থেকে টুল আদায় করছে। ফলে সরকারী রাজস্ব বৃদ্ধি পাচ্ছে এবং নৌ শ্রমিকদের দীর্ঘদিনের জোর জবরদস্তি থেকে রেহাই পেয়েছে আমি মনে করি।

নৌ-শ্রমিক মোবারক আকবর আলী বলেন, একটি অসাধু ব্যবসায়িক সিন্ডিকেট চক্র ইজারাদারকে টোল না দিয়ে নৌপথে চলাচল করতে চায়, রাজস্ব আদায়ের স্বার্থে তাদের পরিবহনে নির্ধারিত টোল আদায় করতে চাইলে নামে-বেনামে সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ,সভা সমাবেশ করে সরকার এবং ইজারাদারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে মরিয়া।

আবুয়া বিআইডব্লিউটিএ ইজারাদার জানান, যে শ্রমিকরা নদীর তীরে মানববন্ধন করেছেন তারা আমার কাছে আর্থিক সুবিধা চেয়েছিলেন। কিন্তু আমি তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় সাবেক ইজারাদারের লোকজন উদ্যেশ্যমূলক অতিরিক্ত টোল আদায়ের নামে মানববন্ধন করছেন। কর্তৃপক্ষের দেয়া রেটে টোল আদায় করছি।

টুকের বাজার নৌ-পুলিশের ইনচার্জ দিলীপ বড়ুয়া বলেন,সুনামগঞ্জের নদী পথে অতিরিক্ত টোল আদায়ের বিষয়ে আমাকে কেউ জানায়নি। তবে খোঁজ নিয়ে দেখবো।

তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি খাইরুল আলম শান্তনু নদীতে অতিরিক্ত টোল আদায়ের বিষয়ে তিনি বলেন,বিআইডব্লিউটিএর টোলের ব্যাপারে আমাদের কিছুই করার নেই। স্থল বন্দর কর্তৃপক্ষ দেখবে। তারপরও আমি খোঁজ নিয়ে দেখবো।

বিশ্বম্ভরপুর উপজেলা নিবাহী কর্মকর্তা আব্দুল মতিন খান বলেন, আবুয়া নদীতে অতিরিক্ত টোল আদায়ের বিষয়ে আমি কিছুই জানি না। মৌখিক কিংবা লিখিত ভাবে কেউই জানায়নি। অভিযোগ পেলে আইনগতভাবে ব্যবস্থা নেয়া হবে।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক বলেন, নদী পথে অতিরিক্ত টোল আদায়ের বিষয়ে এখন পযর্ন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। তবে খোঁজ নিয়ে দেখা হবে। খাস কালেকশনের বিষয়ে প্রশ্ন করা হলে জবাবে তিনি আরো বলেন ঘাগড়া-লাউরেরগড় ও শ্রীপুর নৌকাঘাট মামলা সংক্রান্ত জটিলতা থাকায় এসব নৌকাঘাটে সরকারের নিয়মনীতি অনুযায়ী প্রশাসনের লোকজন দিয়েই খাস কালেকশন করা হচ্ছে। এখানে কোন ধরনের সিন্ডিকেট নেই। ঐ মামলা গুলো নিষ্পত্তি হওয়ার পর ইজারা দেয়া হবে।

সুনামগঞ্জের নৌপথে টোল আদায়ের নামে অতিরিক্ত টোল বিষয়ে জেলা প্রশাসক ড.মোহাম্মদ ইলিয়াস মিয়া

বলেন, নদী পথে অতিরিক্ত টোল আদায়ের বিষয়টি আমার জানা নেই। তবে সঠিক তথ্য প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক