শিরোনাম :
পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু পঞ্চগড়ে স্কুল প্রাঙ্গণে মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু কুমিল্লায় ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎ বিচ্ছিন্ন ২৭ হাজার গ্রাহক সাভারে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কলম বিরতি দুমকিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত দুমকিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত দুমকিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

৩১ দফা মানুষের মাঝে পৌঁছাতে বোদায় বিএনপি নেতা আজাদের পাড়ায় পাড়ায় উঠান বৈঠক

Reporter Name / ৮৫ Time View
Update : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

এম আই আকাশ, বোদা, পঞ্চগড় : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা প্রতিটি মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শুরু করেছে উঠান বৈঠক ও গণসংযোগ কর্মসূচি। শুক্রবার সকালে পঞ্চগড়ের বোদা পৌরসভার ভাসাইনগর এলাকা থেকে এই কর্মসূচির সূচনা করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।

গণমুখী প্রচারণা কর্মসূচিতে এই দিন বোদা পৌর এলাকার ৯ টি ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত এই গণমুখী প্রচারণা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এসকল কর্মসুচিতে বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

প্রতিটি গণসংযোগ ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ হোসেন আজাদ বলেছেন, আগামীতে জনগণের ভোটে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করলে প্রত্যেক পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে যার মাধ্যমে প্রতিমাসে নগদ অর্থ, ফ্রি চিকিৎসা, উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিনা বেতনে লেখাপড়া সহ নানা সুবিধা প্রদান করা হবে।

এছাড়াও ক্ষমতা গ্রহণের ১৮ মাসের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদান করে চাষাবাদের আধুনিক যন্ত্রপাতি বিনামূল্যে সরবরাহ করা হবে। সমবায় সমিতির মাধ্যমে কৃষকদের সংগঠিত করে আধুনিক চাষাবাদ, কৃষক সমিতি গঠন ও সুষ্ঠু বিপণন ব্যবস্থা গড়ে তুলে কৃষকদের পন্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে।

বিএনপি নেতা আজাদ এ সময় জামায়াতে ইসলামের প্রসঙ্গ টেনে বলেন, একাত্তরে জামায়াত মানুষকে হত্যায় সহযোগিতা করেছিল, আমাদের মা বোনদের পাক সেনাদের হাতে তুলে দিয়েছিল, তেমনি চব্বিশ সালের পাঁচই আগস্ট অগ্নিসংযোগ, ঘরবাড়ি ভাঙচুর, লুটতরাজ করে একাত্তরের সেই অভ্যাস থেকে সংশোধন না হয়ে তাদের এই দায় বিএনপির উপর চাপাতে চেষ্টা করছে। তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলাম ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে, দাঁড়িপাল্লা হেরে গেলে কুরআন হেরে যাবে। এভাবে ইসলামের অপব্যাখ্যা দিয়ে ইসলামকে কলুষিত করার কাজে লিপ্ত রয়েছে। ভোট মৌসুমে ইসলামের অপব্যাখ্যা কারী এই ভাঁওতাবাজদের নিকট থেকে সকলকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

গণসংযোগ ও উঠান বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট সাধারণ জনগণের মাঝে বিতরণ কালে সাধারণ মানুষের স্বত:স্ফুত অংশগ্রহণে কর্মসূচিটি বেশ প্রাণবন্ত হয়ে উঠে।

কর্মসূচিতে, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা চিন্ময়, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, আরিফুর রহমান, আব্দুল্লাহ অনু, মহিলা দলনেত্রী মজিদা বেগম সহ পৌর বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক