কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। জব্দকৃত এসব শাড়ির মূল্য ৮৪ লক্ষ ৫৭ হাজার ৫০০ টাকা।
বিজিবি জানায়, বৃহস্পতিবার ২৩ এপ্রিল সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধীনস্থ শশীদল বিওপির একটি চৌকস টহলদল সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে উন্নতমানের ভারতীয় শাড়ির বড় একটি চালান জব্দ করা হয়।
বিজিবি আরও জানায়, জব্দকৃত চোরাচালানী মালামালগুলো বর্তমানে কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।