শিরোনাম :
মধ্যনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন বিজয় দিবসে চট্টগ্রাম নগর জামায়াতের যুব র‌্যালি  তেঁতুলিয়ায় মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত মহান বিজয় দিবস উপলক্ষে সদর হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন  মহান বিজয় দিবসের চেতনায় উদ্বুদ্ধ শাল্লা; ইউএনও’র বক্তব্যে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের প্রার্থীর নেতৃত্বে জেলা বিএনপির বিজয় র‌্যালী, শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ পঞ্চগড়ে নানান আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত পবিপ্রবিতে পৃথক আয়োজনে শহীদদের শ্রদ্ধাঞ্জলি, প্রশাসনে পক্ষপাতের অভিযোগ নানান কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লায় মহান বিজয় দিবস উদযাপন জামালপুরে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:২১ অপরাহ্ন

অপহরণকারীকে আটকের দাবিতে সংবাদ সম্মেলন

Reporter Name / ১৫৮ Time View
Update : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি  : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অপহৃত কলেজ পড়ুয়া মেয়েকে উদ্ধার ও আপহরণকারী ছাত্রলীগ নেতাকে আটকের দাবীতে অপহৃতার পিতা ও নানা সংবাদ সম্মেলন করেছেন। আজ শনিবার সকাল ১০টায় অপহৃতার স্বজনদের আয়োজনে উপজেলা প্রেসক্লাব কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মেয়ের পিতা উল্লেখ করেন, তার মেয়ে জান্নাতুন ফেরদৌস নওগাঁ জেলার পোরশা উপজেলার বলদাহা গ্রামে তার নানা রফিকুল ইসলামের বাড়ি থেকে ওই উপজেলার গাঙ্গুরিয়া ডিগ্রী কলেজে ১ম বর্ষে অধ্যায়নরত ছিল। গত ৮ অক্টোবর সে আমার বাড়ি নাচোল উপজেলার কসবা ইউপির কলাবোনা গ্রামে আসে। পরদিন ৯ অক্টেবর মেয়ের পিতা-মাতার অনুপস্থিতিতে কলাবোনা গ্রামের বেলালের ছেলে আওয়ামী ছাত্রলীগ নেতা বিপ্লব(৩০) পূর্ব পরিকল্পনা অনুযায়ী সকাল ৮টার দিকে মোবাইল ফোনে জান্নাতুন ফেরদৌসকে বাড়ির বাইরে ডেকে বিপ্লবের পিতা-মাতা, সহদর ভাই হৃদয়(২০) ও চাচাতো ভাই রশিদের সহযোগিতায় ভয়ভীতি দেখিয়ে জিম্মি করে অপহরণ করে এবং আত্মগোপনে চলে যায়। মেয়ের পিতা-মাতা ও অন্যান্য স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ করে মেয়ের কোন সন্ধান না পেয়ে গত ৯ অক্টোবর তিনি নাচোল থানায় উল্লেখিত ব্যক্তিদেরকে আসামী করে একটি অপহরণ মামলা দয়ের করেন। মামলা দায়ের করার পর এক মাস পেরিয়ে গেলেও নাচোল থানাপুলিশ অপহরণকারীর পিতা বেলাল, ভাই হৃদয় ও রশিদকে আটক করে জেলহাজতে পাঠায়। কিন্তু নাচোল থানাপুলিশ অপহরণকারী বিপ্লবের স্বজনদের নিকট থেকে মোটা অংকের উৎকচের বিনিময়ে ও কসবা ইউপির ৬নং ওয়ার্ড সদস্য মোঃ ফিরোজের দ্বারা প্রভাবিত হয়ে মূল আসামী ছাত্রলীগ নেতা বিপ্লবকে আটক ও তার মেয়েকে উদ্ধার কাজে টালবাহানা করে কাল ক্ষেপণ করে চলেছে। সংবাদ সম্মেলনে অপহৃতার পিতা মামুন আর রশিদ ও নানা রফিকুল ইসলাম কলেজছাত্রী জান্নাতুন ফেরদৌসকে উদ্ধার ও অপহরণকারী বিপ্লবকে জরুরী ভিত্তিতে আটকের জন্য আইন প্রয়োগকারী সংস্থার প্রতি জোর দাবী জানিয়েছেন। এ বিষয়ে নাচোল থানার ওসি(তদন্ত) ফরিদ আহম্মেদ জানান, মামলা দায়েরের পর পরই এজাহারনামীয় ৩ জন আসমীকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারীকে আটকের জোর চেষ্টা অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক