শিরোনাম :
কুমিল্লাকে মেট্রোপলিটন নগরী হিসেবে গড়ে তুলবো, এতে শহরের পরিসর বাড়বে : মনিরুল হক চৌধুরী দাঁড়িপাল্লা প্রতি বিভিন্ন ধর্ম ও সর্ব শ্রেণির পেশার মানুষের আস্থার প্রতীক : নূরুল ইসলাম বুলবুল  বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির প্রার্থী মাও. মুজ্জাম্মিল হক তালুকদারের সংবাদ সম্মেলন মোল্লাপাড়া ইউপিতে সংসদ প্রার্থী সামছ উদ্দিনের নির্বাচনী সভা অনুষ্ঠিত মধ্যনগরে কামরুজ্জামান কামরুলের জনসভা জনসমুদ্রে রুপান্তরিত চাঁপাইনবাবগঞ্জে মসলার উন্নত জাত সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত বিএনপি, আ.লীগ, জামায়েত, চরমোনাই মিলেমিশে বসবাস করব! স্বাধীনতাযুদ্ধে বিরোধিতাকারী জামায়াতে ইসলামকে দেশের মানুষ ভোট দেবেনা : মির্জা ফখরুল  ধানের শীষে নির্বাচনী জনসভায় ড্যাব’র ব্যাতিক্রমী সেবা! নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে প্রতিবাদ অবস্থান
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

ইউনিয়নের ভিন্ন মত লালন করা হচ্ছে না

Reporter Name / ৩৬১ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

জেসমিন জুঁই : জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের বিক্ষোভ সমাবেশ অজ বৃহস্পতিবার সকাল ১১ টায় জাতীয় প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক ও খ্যাতিমান ছড়াকার আবু সালেহ।

প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাব জ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি শওকত মাহমুদ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য ও দৈনিক নওরোজ সম্পাদক সামছুল হক দুররানী, দৈনিক আমাদের বাংলার মিজানুর রহমান চৌধুরী, বিএফইউজের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব শাহীন চৌধুরী, সাবেক সহকারী মহাসচিব কাজিন রেজা, সাবেক কোষাধ্যক্ষ আসাদুজ্জামান আসাদ, আব্দুল গাফফার মাহমুদ, তারিফ রহমান, দৈনিক ইনকিলাবের সাবেক ইউনিট চিফ ওমর ফারুক আল হাদী, নির্যাতিত সাংবাদিক নেত্রী জেসমিন জুঁই, ডিইউজের সিনিয়র সদস্য মর্তূজা সাঈদ টিসু, সাখাওয়াত ইবনে মঈন চৌধুরী, মোঃ জাকির হোসেন, নাসির উদ্দিন সিদ্দিকী, জাকির মাজি, জালাল উদ্দিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে শওকত মাহমুদ বলেন, ইউনিয়নের ভিন্ন মত লালন করা হচ্ছে না। ন্যায্য দাবি আদায়ে আইনের আশ্রয় নেওয়ায় জুঁইয়ের সদস্য পদ কেড়ে নেয়া হয়। জুঁই, শফিকসহ যাদের সদস্য পদ কেড়ে নেওয়া হয়েছে, তাদের সদস্য পদ ফেরত দিতে হবে। ইউনিয়নকে অসাংবাদিক মুক্ত করতে হবে। জাতীয় প্রেস ক্লাবে গঠনতন্ত্র মোতাবেক পরিচালনা করতে হবে। আমরা চাই সকল পেশাদার সাংবাদিককে সদস্য পদ দেওয়া হোক।

ইতিমধ্যে কিছু অসাংদিককে গঠনতন্ত্র লঙ্গনের মাধ্যমে সদস্য পদ দেয়া হয়েছে। একটি রাজনৈতিক দল

চর দখলের মতো সাংবাদিক সংগঠনগুলো নিয়ন্ত্রণের অপচেষ্টা চালাচ্ছে।

সমাবেশের সব বক্তা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের পতাকাতলে বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক