শিরোনাম :
মধ্যনগর সীমান্তে সংঘর্ষে বিজিবি সদস্য গুলিবিদ্ধের ঘটনায় দুইজন গ্রেপ্তার আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে : ডাঃ তাহের রিট খারিজ, নির্বাচন করতে পারবে না কুমিল্লা–৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী জুলাই শহীদ পরিবারের দুঃখ কষ্টের কথা ব্যাক্তিগত ভাবে জানানোর আহবান ব্যারিস্টার নওশাদ জমিরের শাল্লায় পিআইসি গঠনে অনিয়মের অভিযোগ সব বিভেদ ভুলে ছাতক-দোয়ারাবাজারে বিএনপি ঐক্যবদ্ধ ঈগল প্রতীক পেয়ে জয়ের প্রত্যয় জানালেন মঞ্জু পঞ্চগড় আদালতে ই-বেইলবন্ড সিস্টেম উদ্বোধন  নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে কুমিল্লায় ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দল কুমিল্লায় বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা কে কোন প্রতীক পেলেন
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

ইসকনের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে হাসনাতের এলাকায় বিক্ষোভ মিছিল

Reporter Name / ১৭৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

পারভীন হাজারী, দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি :

ইসকনের সকল কার্যক্রম নিষিদ্ধ, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার দাবিসহ চট্টগ্রামের লোহাগড়ায় ও ঢাকার যাত্রবাড়ি এলাকায় দুই দফায় ট্রাক চাপায় হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে হত্যাচেষ্টার প্রতিবাদে হাতনাতের নিজ এলাকা কুমিল্লার দেবিদ্বারে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বিক্ষোভ মিছিলটি উপজেলা গেইট সংলগ্ন থেকে শুরু হয়ে সদর এলাকার গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে নিউমার্কেট চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ থেকে বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলীফের হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ ঘোষণার জোর দাবি জানানো হয়েছে। এছাড়াও সমাবেশে চট্টগ্রামের লোহাগড়া ও ঢাকার যাত্রবাড়ি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমের গাড়ি বহরে ট্রাক চাপায় হত্যাচেষ্টা কারীদের শনাক্ত করে দ্রæত বিচারের দাবিও জানানো হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা আরও বলেন, ইসকনের উগ্র সন্ত্রাসীরা মঙ্গলবার আদালত চত্ত¡রে সাইফুল ইসলাম আলিফকে হত্যা করাছে, তারা মসজিদেও হামলা করেছে। ইসকন একটি জঙ্গি সংগঠন, ইসকন একটি ভারতীয় সংগঠন, ইসকন আওয়ামী লীগের সংগঠন, এরকম সংগঠনকে আমরা বাংলার মাটিতে থাকতে দেব না। ইসকনকে নিষিদ্ধ করে যারা সাইফুল ইসলাম আলীফের হত্যার সঙ্গে জড়িত তাদের সবাইকে শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় ছাত্রসমাজ আরো একটি যুদ্ধ সংগঠিত করতে প্রস্তুত রয়েছে বলে ঘোষণা দেন। তারা আরো বলেন, আমরা প্রস্তুত আছি, আপনারাও প্রস্তুত থাকুন, যেকোনো সময় যুদ্ধের ডাক আসতে পারে। আপনাদের সঙ্গে নিয়ে প্রয়োজনে ছাত্র সমাজ আবার যুদ্ধ ঘোষণা করবে।

সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারী বিশ্ববিদ্যালয় সম্বনয়ক রাকিবুল ইসলাম হৃদয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা কুমিটির যুগ্ম আহবায়ক কাজী নাছির, সদস্য মুহতাদির জারিফ সিক্ত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা প্রতিনিধি মোহাম্মদ সিয়াম ইসলাম, সাজেদুল রাশেদ রাফসান, নাজমুল হাসান নাহিদ, সরকার সাকিব, সফিউল্লাহ, মোহাম্মদ নাজমুল হাসান, জহিরুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক