শিরোনাম :
প্রকৃত ইসলামই পারে মানবাধিকার ও বাক স্বাধীনতার নিশ্চয়তা দিতে : সুনামগঞ্জের মঈনপুর থেকে মাদক ব্যবসায়ি আটক অকটেন ভাগাভাগি থেকে অগ্নিকাণ্ড! বিড়ির আগুনে কুমিল্লার প্লাস্টিক ফ্যাক্টরি পুড়ে ছাই, দগ্ধ ৩ কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি : ড. আসিফ মিজান পঞ্চগড়ে ফলজ ও ঔষধি গাছের চারা পেল ৬ শতাধিক শিক্ষার্থী পঞ্চগড়ে নদ নদী গবেষণায় লেখক কর্মশালা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে তেঁতুলিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন পঞ্চগড়ে হাসপাতালে চিকিৎসককে মারধরের অভিযোগে আটক পিতাপুত্র 
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

কুমিল্লায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ১১৯ Time View
Update : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

রোকসানা নীলা : কুমিল্লায় বিএনপির উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহ ও গণপূর্তমন্ত্রী এবং বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মনিরুল হক চৌধুরী, আবুল কালাম, বিশেষ অতিথি হিসেবে মোস্তাক মিয়া, বিএনপির কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ আলাউদ্দিন, ভিপি আশিকুজ্জামান, মো. ওয়াসিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে মনির হক চৌধুরী সালাম তার বক্তব্যে বিএনপির সকল নেতাকর্মীকে অভিনন্দন জানান। তিনি বলেন, দেশ ও জাতির চলমান আন্দোলন-সংগ্রামে বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত ১২ তারিখে যে কর্মসূচি ও অভিযাত্রা শুরু করেছেন তা দেশব্যাপী আলোচিত হয়েছে এবং জনগণের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান সংকট আমাদের দেশের অর্থনীতির ওপর প্রভাব ফেলতে পারে। অনেক ক্ষেত্রে বাংলাদেশ মধ্যপ্রাচ্যনির্ভর হওয়ায় তেল ও জ্বালানি সংকটের মতো পরিস্থিতির মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই ভবিষ্যতের সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে।

বক্তারা কুমিল্লা শহরের বিভিন্ন সমস্যা নিয়েও কথা বলেন। তারা বলেন, শহরের মানুষ বিশেষ করে মা ও শিশুদের নিয়ে স্বাচ্ছন্দ্যে বাজারে যাওয়ার মতো পর্যাপ্ত সুযোগ-সুবিধা নেই। কান্দিরপাড়, তরকারি দোকান, কাপড়ের দোকান, গরুর বাজার ও বস্তা বাজারসহ বিভিন্ন স্থানে অব্যবস্থাপনা রয়েছে। এসব বিষয়ে জেলা প্রশাসনের দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানে আবুল কালাম তার বক্তব্যে বলেন, অতীতে উন্নয়ন কাজের ক্ষেত্রে জনগণের স্বার্থ যথাযথভাবে বিবেচনা করা হয়নি। অনেক ক্ষেত্রে আগে ভূমি অধিগ্রহণ করে তারপর কাজ শুরু করা উচিত ছিল, কিন্তু তা করা হয়নি। তিনি অভিযোগ করেন, কিছু মানুষ জনগণের উপকারের চেয়ে নিজেদের স্বার্থ হাসিলেই বেশি মনোযোগী ছিল।

তিনি আরও বলেন, প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ একটি সড়ক প্রকল্প বাস্তবায়ন করা একটি কঠিন কাজ। এতে হরিচর বাজার, গেঞ্জি বাজার, লাকসাম বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা বাইপাস করার পরিকল্পনা রয়েছে। তিনি জানান, যেহেতু তিনি লাকসাম এলাকার নির্ধারিত সংসদ সদস্য, তাই এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব তার ওপরও বর্তায় এবং তিনি এটিকে একটি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করবেন।

বক্তারা আরও বলেন, আগের সরকার অনেক প্রতিশ্রুতি দিলেও সেগুলোর অনেকগুলো বাস্তবায়ন করতে পারেনি। এখন বর্তমান সরকার কতটুকু কাজ বাস্তবায়ন করতে পারে সেটাই দেখার বিষয়।

শেষে দেশ, জাতি ও দলের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক