শিরোনাম :
তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ  কুমিল্লার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, আটক ১ সাভার পৌর বিএনপি সভাপতির ইন্তেকাল কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ১৪২৫ জন পরীক্ষার্থী কুমিল্লায় নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে এমপি ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন আমদানি-রপ্তানির বন্ধ মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু এবার কুমিল্লার নারীনেত্রীরা হতাশ কুমিল্লা বোর্ডে এবার ১ লাখ ৪৬ হাজারের বেশি পরীক্ষার্থীর অংশ গ্রহণ লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

কুমিল্লায় হাতি দিয়ে চাঁদাবাজির অভিযোগে হাতিসহ ২ জন আটক

Reporter Name / ২৩০ Time View
Update : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

মোহাম্মদ শাহাদাত আলম অন্তর : কুমিল্লা নগরীতে হাতি দিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান অসাধারণ মানুষের কাছ থেকে চাঁদাবাজির সময় দুই জনকে আটক করেছে সেনাবাহিনী। দুইটি হাতিটিকেও উদ্ধার করে দেয়া হয়েছে কোতোয়ালি থানায়। আটক দুইজনকে পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী।

আটককৃতরা হলো- মৌলভীবাজারের বড় লেখা উপজেলার মৌলভীবাজার এলাকার মোঃ ইমরান ও মাদারীপুরের কালকিনি এলাকার চর ঠেংগামারার বাসিন্দা নাজমুল কাজী।

কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহিনুল ইসলাম জানান, আটকৃত দুইজনের কাছ থেকে মুচলেকা রেখে তাদেরকে নিজ এলাকায় ফিরে যাওয়ার জন্য বলা হয়েছে। কারণ কুমিল্লা বন বিভাগের কাছে হাতি রাখার মত কোন পরিবেশ নেই। তাই তাদেরকে হাতি দুইটি নিয়ে নিজ বাড়ি ফিরে যাওয়ার জন্য বলা হয়েছে।

জানা গেছে, হাতি ব্যবহার করে কুমিল্লা শহরের বিভিন্ন জায়গায় চাঁদা তোলার অভিযোগ উঠে আসছিল দীর্ঘদিন ধরেই। ভিন্ন শহর থেকে হাতে নিয়ে এসে কুমিল্লার পাড়ায় পাড়ায় ঘুরে এই চাঁদাবাজিতে অনেকেই বিরক্ত এবং অতিষ্ঠ ছিল। কয়েকবার চেষ্টা করেও এই হাতি ও মাহুতকে ধরা যায়নি। অবশেষে আজ বুধবার বিকেলে কুমিল্লার আরবান ভলেন্টিয়ার্স দের সহযোগিতায় দুইটি হাতি ও দুই মাহুতকে নগরীর কাপ্তানবাজার এলাকা থেকে আটক করে সেনাবাহিনী। পরে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক