শিরোনাম :
প্রকৃত ইসলামই পারে মানবাধিকার ও বাক স্বাধীনতার নিশ্চয়তা দিতে : সুনামগঞ্জের মঈনপুর থেকে মাদক ব্যবসায়ি আটক অকটেন ভাগাভাগি থেকে অগ্নিকাণ্ড! বিড়ির আগুনে কুমিল্লার প্লাস্টিক ফ্যাক্টরি পুড়ে ছাই, দগ্ধ ৩ কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি : ড. আসিফ মিজান পঞ্চগড়ে ফলজ ও ঔষধি গাছের চারা পেল ৬ শতাধিক শিক্ষার্থী পঞ্চগড়ে নদ নদী গবেষণায় লেখক কর্মশালা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে তেঁতুলিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন পঞ্চগড়ে হাসপাতালে চিকিৎসককে মারধরের অভিযোগে আটক পিতাপুত্র 
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

কুমিল্লা থেকে অনুমতি ছাড়া ক্যাম্প ত্যাগ করে চাকরি হারালেন ৯৬ আনসার

Reporter Name / ৪৫৭ Time View
Update : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

মোহাম্মদ শাহাদাত আলম অন্তর : ক্যাম্প ত্যাগ করে ঢাকায় বেআইনি সমাবেশ ও সচিবালয় ঘেরাও করার অভিযোগে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুমিল্লা রেঞ্জের মোট ৯৬ জনকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।

গতকাল গত সোমবার (২৬ আগস্ট) রাতে কুমিল্লা রেঞ্জের কমান্ড্যান্ট রাশেদুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আন্দোলনকারী আনসার সদস্যরা তাদের দাবি জানিয়েছিল আমাদের কাছে। আমরা সেসব দাবি কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। তারপরও অনেকে অতি উৎসাহী হয়ে ঢাকায় সচিবালয় ঘেরাও করেছে। তাদেরকে আমরা বিদ্রোহী হিসেবে দেখছি। এদেরকে বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়েছে। এছাড়া তাদের ব্যাপারে আইনি পদক্ষেপও নেয়া হবে।

রাশেদুজ্জামান বলেন, কুমিল্লা রেঞ্জ থেকে এখন পর্যন্ত মোট ৯৬ জনকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দায়িত্বরত ২২ জন আনসারও রয়েছে।

তিনি বলেন, আনসার একটি শৃঙ্খল বাহিনী। আমরা নিরাপত্তার কাজ করে থাকি। সেই কাজ না করে রাস্তায় আনসারদের স্লোগান মানায় না। যারা সচিবালয় ঘেরাও করতে গিয়েছে তারা চুক্তিভিত্তিক নিয়োগ। মূল আনসার নয়। আমাদের তদন্ত চলমান রয়েছে। ৯৬ জন থেকে সংখ্যাটা আরও বাড়তে পারে। কারণ, অনেকে ছুটিতে ছিলেন। ছুটিতে থাকা আনসাররাও যেতে পারে। নিরপরাধ কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই চেষ্টা করছি। তাই আমাদের তদন্ত এখনো চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক