শিরোনাম :
মধ্যনগর সীমান্তে সংঘর্ষে বিজিবি সদস্য গুলিবিদ্ধের ঘটনায় দুইজন গ্রেপ্তার আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে : ডাঃ তাহের রিট খারিজ, নির্বাচন করতে পারবে না কুমিল্লা–৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী জুলাই শহীদ পরিবারের দুঃখ কষ্টের কথা ব্যাক্তিগত ভাবে জানানোর আহবান ব্যারিস্টার নওশাদ জমিরের শাল্লায় পিআইসি গঠনে অনিয়মের অভিযোগ সব বিভেদ ভুলে ছাতক-দোয়ারাবাজারে বিএনপি ঐক্যবদ্ধ ঈগল প্রতীক পেয়ে জয়ের প্রত্যয় জানালেন মঞ্জু পঞ্চগড় আদালতে ই-বেইলবন্ড সিস্টেম উদ্বোধন  নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে কুমিল্লায় ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দল কুমিল্লায় বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা কে কোন প্রতীক পেলেন
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

খেলাফত মজলিশের গণসমাবেশ আগামীর বাংলাদেশ হবে বৈষম‍্যহীন: মাও.মামুনুল হক

Reporter Name / ৩৬৪ Time View
Update : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

সুনামগঞ্জ প্রতিনিধি : বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ, আহত ও বন‍্যাদূর্গতদের জন‍্য দোয়া এবং দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে পতিত স্বৈরশাসক ও তার সহযোগীসহ সকল অপরাধীদের বিচারের দাবিতে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ খেলাফত মজলিশ জেলা শাখার উদ‍্যোগে আজ বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসষ্টেশন এলাকায় অনুষ্ঠিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব‍্য রাখেন শায়খুল হাদীস জননেতা মাও. মামুনুল হক।

এ সময় মামুনুল হক বলেন, আগামীর বাংলাদেশ হবে বৈষম‍্যহীন বাংলাদেশ।

তিনি বলেন, আলেম সমাজের নেতৃবৃন্দরা সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কাজ করতে হবে। যাতে আগামীর বাংলাদেশ শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ হিসাবে পরিণত হয়।

মামুনুল হক বলেন, দেশের সংখ‍্যালঘুরা তাদের ধর্মের কাজ, বাসস্থান ও চলাফেরা নিরাপদ রাখার ব‍্যবস্থা করা হবে। হাসিনা সরকারের আমলের মতো আর সংখ‍্যালঘু নির্যাতনের নাটক মঞ্চস্থ হবে না।

তিনি বলেন, বিগত ৫ আগষ্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত এক মাসে দেশে কোনো সংখ‍্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেনি। ঘটবেও না। সবাই সচেতন থেকে কাজ করবেন।

মামুনুল হক বলেন, সকল ইসলামী সংগঠন বৈষম‍্যের বিরুদ্ধে কাজ করতে হবে।

তিনি শেখ হাসিনাকে উদ্দ‍েশ‍্য করে বলেন, দেশ স্বাধীনের ৫০ বছরের রাজনীতিতে প্রতিশোধের এবং অঙ্গরাজ‍্য প্রতিষ্ঠায় বিভাজনের রাজনীতি করেছেন। ১৭ বছর ক্ষমতায় থেকে শুধু প্রতিশোধ নিয়েছেন। নিজের ক্ষমতায় বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনায় হত‍্যাযজ্ঞ চালিয়েছেন। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে নিজে ক্ষমতায় থেকেছেন।

মামুনুল হক অন্তবর্তীকালীন সরকারের উদ্দেশ‍্যে বলেন, প্রতিটি হত‍্যাকান্ডের বিচার করতে হবে। এদেশের মাটিতে শেখ হাসিনাকে এনে বিচারের ব‍্যবস্থা করতে হবে। যত প্রকারের দূর্নীতি হয়েছে, দোষীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব‍্যবস্থা করতে হবে। আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।

তিনি একটি সুশৃঙ্খল ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে সকলে মিলে উপদেষ্টাদের সহযোগিতা করার আহ্বান জানান।

গণ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা খেলাফত মজলিশের সভাপতি মাও. মুফতি আজিজুল হক।

গণ সমাবেশে বক্তব‍্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির অন‍্যতম সদস‍্য মাও. আতাউল্লাহ আমিনী, শায়খুল হাদিস মাও. জালাল উদ্দিন, জেলা খেলাফত মজলিশের সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক