শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

গণতান্ত্রিক প্রক্রিয়া চলমান রাখতে হবে : টুকু 

Reporter Name / ২১৮ Time View
Update : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

মোঃ এরশাদ, টাঙ্গাইল প্রতিনিধি : বৃহস্পতিবার টাঙ্গাইল মেডিকেল কলেজে জুলাই-আগস্ট গণঅভ্যুথান, শোক ও বিজয়ের বর্ষপূর্তিতে কেন্দ্রীয় বিএনপি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল জেলা ড্যাবের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা ড্যাবের সভাপতি ডা. আব্দুল মতিন, রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। এছাড়াও বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু প্রমুখসহ টাঙ্গাইল জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন এবং জেলা ড্যাবের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলমান রাখতে হবে- এই দেশটি আমাদের সকলের, সকলে মিলেই উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হবে। সব দ্বিধা-দ্বন্দএবং আন্দোলনকে নিয়ে বির্তক না করে সকলে মিলে ঐক্যবদ্বভাবে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে- আগামির বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ।

তিনি বলেন, আগামীতে আমরা সন্ত্রাসমুক্ত, নৈরাজ্যমুক্ত, চাঁদাবাজমুক্ত সমাজ চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বলেছেন, যারা অন্যায়ের সাথে সম্পৃক্ত হবে, সামাজিক অপরাধের সাথে সম্পৃক্ত হবে, জনগন দুর্ভোগ পায় এই রকম কাজের সাথে সম্পৃক্ত হবে।যারা অন্যায়ের সাথে জড়িত থাকবেন- তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, বিগত ১৭ বছরে অসংখ্য বিএনপি নেতা গুম হয়েছে, খুন হয়েছে। বেগম জিয়া দীর্ঘ ৬ বছর জেলে রাখা হয়েছে। অসংখ্য আলেম-উলামাদের হত্যা করা হয়েছে। আজকে এই আন্দোলনে একমাত্র সংগঠন বিএনপি, যে সংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মী শহীদ হয়েছেন।

সুলতান সালাউদ্দিন বলেন, আজ জুলাই-আগস্ট গণঅভ্যুথান এক বছর প্রায় পূর্ণ হয়েছে। যদি

আমরা দ্বিধা-বিভক্ত হয়ে যাই যারা শহীদ হলেন, যারা রক্ত দিলেন- তাদের রক্ত কিন্তু প্রশ্ন করবে। এই জন্যই কি আমরা শহীদ হয়েছি। এ জন্যই কি আমরা রক্ত দিয়েছি। বংলাদেশের মানুষ ফ্যাসিবাদের বিদায় করেছে- সামনে গণতন্ত্র আসবে এটাই স্বাভাবিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক