শিরোনাম :
পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ 
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

চান্দিনায় পুকুরে ভাসছিল শিশু

Reporter Name / ২০৭ Time View
Update : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

মোহাম্মদ শাহাদাত আলম অন্তর : কুমিল্লার চান্দিনায় পুকুরের পানি থেকে শিশু দুই বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) উপজেলার মাইজখার ইউনিয়নের মাইজখার পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত দুজন হলো– মাইজখার গ্রামের সুজন মিয়ার বড় মেয়ে তিন বছর বয়সী সামিয়া আক্তার এবং ছোট মেয়ে দেড় বছর বয়সী হামিদা আক্তার। সিএনজি অটোরিকশা চালক সুজন ও গৃহিণী শারমিন আক্তার দম্পত্তি একই সঙ্গে দুই সন্তানকে হারিয়ে পাগলপ্রায় অবস্থা।

মৃত শিশুদের চাচা খোকন মিয়া এবং স্থানীয়রা জানান, ধারণা করা হচ্ছে, মঙ্গলবার সকালের কোনও এক সময়ে সামিয়া ও হামিদা খেলার সময় বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। বাড়িতে না পেয়ে বিভিন্ন স্থানে তাদের খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে ভাসমান অবস্থায় দেখে তাদের উদ্ধার করে। চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শোকে স্তব্ধ হয়ে পড়েছে এলাকাবাসী।

এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, ‘সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জেনেছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক