শিরোনাম :
আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে : ডাঃ তাহের রিট খারিজ, নির্বাচন করতে পারবে না কুমিল্লা–৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী জুলাই শহীদ পরিবারের দুঃখ কষ্টের কথা ব্যাক্তিগত ভাবে জানানোর আহবান ব্যারিস্টার নওশাদ জমিরের শাল্লায় পিআইসি গঠনে অনিয়মের অভিযোগ সব বিভেদ ভুলে ছাতক-দোয়ারাবাজারে বিএনপি ঐক্যবদ্ধ ঈগল প্রতীক পেয়ে জয়ের প্রত্যয় জানালেন মঞ্জু পঞ্চগড় আদালতে ই-বেইলবন্ড সিস্টেম উদ্বোধন  নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে কুমিল্লায় ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দল কুমিল্লায় বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা কে কোন প্রতীক পেলেন কুমিল্লার ১১ সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

চিকিৎসকের ফার্মেসীসহ ৩ প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর

Reporter Name / ১৬৬ Time View
Update : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ শহরের মল্লিকপুর এলাকায় চিকিৎসকের উপর হামলা, ভাঙচুর ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত রবিবার রাত অনুমান ৭টায় এই ঘটনা ঘটে। ঘটনার পর পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওইদিন রাতে সদর মডেল থানায় অভিযোগ দাখিল করা হয়েছে।

জানা যায়, শহরের মল্লিকপুর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পূর্বপরিকল্পিতভাবে ওইদিন রাত অনুমান ৭টায় আতাউর ও হোসেন গংরা এই ঘটনা করে। এসময় সুইটি ফার্মেসী, ফুয়াদ এন্ড সাদমা গোসারিজ এবং কমিউনিটি প‍্যারামেডিকদের সংগঠন ‘সুনামগঞ্জ সিপি এসোসিয়েশন’ কার্যালয়ে ভাঙচুর করে।

থানায় দায়ের করা অভিযোগে তিনটি প্রতিষ্ঠানে ভাঙচুর সহ নগদ ২ লাখ ২০ টাকা ছিনতাইয়ের অভিযোগ করা হয়েছে।

হামলার ঘটনায় মল্লিকপুর জামে মসজিদের ও মল্লিকপুর মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মো. আব্দুল মতিন (৬৫), সালিশ ব‍্যক্তিত্ব আব্দুল মালেক (৫০), আব্দুল হান্নান (৬৮), মো. আব্দুল জাহান (৪৫) হামলায় আহত হন। পরে তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম, জুবায়ের আহমদ, আব্দুল্লাহ মিয়া, আলমগীর হোসেন বলেন, ঘটনার দিন রাতে আমাদের ব‍্যক্তিগত বিষয় নিয়ে কথা বলছিলাম। এসময় হোসেন নামের একজন এসে কী কথা হচ্ছে জানতে চায় তখন আমরা তাকে বলতে অনীহা প্রকাশ করি। এতে সে ক্ষুদ্ধ হয়ে গালমন্দ করে এবং দেখে নেবে বলে চলে যায়। কিছুক্ষণ পর ৮/১০ জন লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা করে। তখন স্থানীয়রা মারামারি ফেরাতে গিয়ে হামলাকারীর আঘাতে আহত হন।

তারা জানান, আতাউর ও হোসেন গংরা দীর্ঘদিন যাবত এলাকায় সন্ত্রাসী কার্যক্রম, চুরি, ছিনতাই ইত‍্যাদি ঘটনা করে আসছে। তাদের বিরুদ্ধে থানা ও আদালতে একাধিক মামলা রয়েছে।

সুইটি ফার্মেসীর মালিক ডা: মঞ্জুর আলী বলেন, আতাউর ও হোসেন গংরা আমার ৩টি প্রতিষ্ঠানে হামলা করে ভাংচুর করেছে। নগদ টাকা লুট করেছে। আমি থানায় অভিযোগ দাখিল করেছি।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম জানান, অভিযোগ এখনও আমার হাতে নাই। পরে তদন্ত করে ব‍্যবস্থা নেবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক